মরক্কোর বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি

শনিবার,

১১ জুলাই ২০২৬,

২৭ আষাঢ় ১৪৩৩

শনিবার,

১১ জুলাই ২০২৬,

২৭ আষাঢ় ১৪৩৩

Radio Today News

মরক্কোর বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৪, ১১ জুলাই ২০২৬

Google News
মরক্কোর বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে মরক্কো বিদায় নেওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। গ্যালারিতে বসে দলের খেলা দেখার সময় তার কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মরক্কোর লাল জার্সি পরে গ্যালারিতে বসে আছেন নোরা। দলের পরাজয় নিশ্চিত হওয়ার পর তাকে চোখের পানি মুছতে দেখা যায়। এ সময় পাশে থাকা এক বন্ধু তাকে সান্ত্বনা দেন।

মরক্কোতে পারিবারিক শিকড় থাকায় দেশটির ফুটবল দলের প্রতি নিজের সমর্থনের কথা বরাবরই জানিয়ে এসেছেন নোরা। চলতি বছরের ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি পারফর্ম করেন। সেখানে তিনি পরিবেশন করেন ‘শির শির’ গানটি, যা ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের অংশ।

ফরাসি শিল্পী ভেজিড্রিম ও সংগীত প্রযোজক সানজয়ের সঙ্গে যৌথভাবে তৈরি ‘শির শির’ গানটি গত ৮ জুন প্রকাশিত হয়। গানটি এরই মধ্যে অনলাইনে কয়েক কোটি বার দেখা হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন নোরা। তিনি জানান, গ্যালারিতে বসে ম্যাচ দেখা তার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। ভবিষ্যতে নিজের সন্তানদেরও এই অভিজ্ঞতার কথা বলতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের