ওমরা পালন করতে গিয়ে চরম বিপাকে রাখি সাওয়ান্ত

রোববার,

৩০ আগস্ট ২০২৬,

১৫ ভাদ্র ১৪৩৩

রোববার,

৩০ আগস্ট ২০২৬,

১৫ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ওমরা পালন করতে গিয়ে চরম বিপাকে রাখি সাওয়ান্ত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২২, ৩০ আগস্ট ২০২৬

Google News
ওমরা পালন করতে গিয়ে চরম বিপাকে রাখি সাওয়ান্ত

মক্কায় গিয়ে চরম বিপাকে পড়েছিলেন বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সম্প্রতি ওমরা পালন করতে গিয়ে জায়নামাজ বিতরণ করেন তিনি। তবে কিছু জায়নামাজ বিতরণের পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হঠাৎ করেই চারপাশ থেকে বিপুল সংখ্যক মানুষ তাকে ঘিরে ধরেন। বিশৃঙ্খল জনতার ভিড়ে তার হিজাব ধরেও টানাটানি শুরু হয়।

সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যায়, চারপাশে অসংখ্য মানুষ রাখিকে ঘিরে রয়েছেন। রাখি তখন জায়নামাজ দান করছিলেন। একপর্যায়ে মানুষের ধাক্কাধাক্কিতে আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও ভিড় ক্রমেই বাড়তে থাকে। মানুষের চাপ দেখে ভয় পেয়ে আল্লাহকে ডাকতে শুরু করেন অভিনেত্রী। কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বরং জায়নামাজ নেওয়ার জন্য অনেকেই তার খুব কাছে চলে আসলে বেশ অস্বস্তিতে পড়ে যান রাখি। ভিডিওতে তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট দেখা যায়।

এদিকে মক্কায় গিয়ে ‘রাখি ফাতিমা’ নাম ব্যবহার করছেন রাখি সাওয়ান্ত- এমন তথ্য জানা গেছে। এই সফরে শুধু নিজের জন্য নয়, নেপালে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত মানুষজনের জন্যও প্রার্থনা করেছেন তিনি। শিশু, প্রবীণ, পশুপাখিসহ বিপদে থাকা সবার নিরাপত্তা ও মঙ্গল কামনা করেছেন অভিনেত্রী।

রাখির মক্কা সফর নিয়ে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে। তার প্রার্থনা ও মানবিক উদ্যোগ যেমন প্রশংসা পেয়েছে, তেমনি জায়নামাজ দানের সময় তাকে ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতির ভিডিও নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের