শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন পরিমাণ মতো বাদাম খাওয়া উচিত

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৪, ১৪ নভেম্বর ২০২২

Google News
স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন পরিমাণ মতো বাদাম খাওয়া উচিত

বিভিন্ন রকম বাদাম

প্রতিদিন তিনবার ভারী খাবারের মাঝেও টুকটাক মুখ চালানোর জন্য বাদাম খুব ভালো বিকল্প একটি খাবার। বাদাম কাঁচা হোক বা শুকনো, খোলাই ভাজা বাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট হার্টের জন্য অনেক উপকারী। কিন্তু বাদাম খাওয়া ভালো বলে যে আমরা ইচ্ছেমতো তা যখন তখন খাব বিষয়টা এরকম না। প্রতিদিন বাদাম খাওয়ার নির্দিষ্ট একটা পরিমাণ আছে। কোন বাদামে ফ্যাটের পরিমাণ কতটুকু এবং সারা দিনে খাবারের তালিকায় কি পরিমান ফ্যাট থাকে তা বুঝেশুনেই বাদাম খাওয়া উচিত।

এ বিষয়টি নিয়েই বিস্তারিত জানবো আজ:

কাঠবাদাম

একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রতিদিন যে পরিমাণ ম্যাগনেসিয়াম প্রয়োজন হয়, শুধুমাত্র কাঠবাদাম খেলেই তা পূরণ হয়ে যায়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য প্রতিদিন ১৪ টা পর্যন্ত কাঠ বাদাম খাওয়া যেতে পারে।

কাজুবাদাম

কাজুবাদামে রয়েছে প্রচুর পরিমাণে অ্যানাকারডিক এসিড যা মানসিক চাপ কমাতে অনেকাংশে সাহায্য করে থাকে। এছাড়াও দাঁতের মাড়ি এবং দাঁতের স্বাস্থ্য ভালো রাখে কাজুবাদাম। তবে সারা দিনে ১১ টার বেশি এই বাদাম খাওয়া উচিত নয় বলে চিকিৎসকরা জানিয়ে থাকেন। এছাড়া ভিটামিন ই এবং ওমেগা ৩-এ ভরপুর কাজুবাদাম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে।

পেস্তা বাদাম

ওষুধের বিকল্প হিসেবে একমাত্র পেস্তা বাদামই হৃদযন্ত্রের ধমনী বা রক্তবাহিকার স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে থাকে। স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন বি৬ এবং থায়ামিনের মত বহু গুরুত্বপূর্ণ উপাদানে ভরপুর পেস্তা বাদাম। এ বিষয়ে পুষ্টিবিদরা বলছেন, সারাদিনে পেস্তা বাদাম বিশটার মত খাওয়া যেতে পারে।

হেজেলনাট

বিভিন্ন ধরনের চকলেট, কেক, কফিতে ব্যবহার করা হয় এই হেজেলনাটের। ভিটামিন ই এবং ওমেগা৩-এ ভরপুর এই বাদাম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে দারুণভাবে সাহায্য করে থাকে। রক্তে থাকা খারাপ কোলেস্টেরলকেও কাবু করতে পারে হেজেলনাট। কিন্তু তাই বলে সারাদিনে দশটার বেশি খাওয়া উচিত নয় এই বাদাম।

আখরোট

আখরোটে রয়েছে ফ্যাটের পরিমাণ ৬৫ শতাংশ এবং ১৫ শতাংশ প্রোটিনের পরিমাণ। বিভিন্ন রকম ভিটামিন এবং খনিজে ভরপুর আখরোট হার্টের  জন্য খুবই উপকারী। এছাড়া আখরোট খেলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। তবে এটি দিনে চারটার বেশি খাওয়া স্বাস্থ্যসম্মত নয়।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536