২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫২ জন রোগী হাসপাতালে ভর্তি

সোমবার,

১৪ সেপ্টেম্বর ২০২৬,

৩০ ভাদ্র ১৪৩৩

সোমবার,

১৪ সেপ্টেম্বর ২০২৬,

৩০ ভাদ্র ১৪৩৩

Radio Today News

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫২ জন রোগী হাসপাতালে ভর্তি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৯, ২০ মে ২০২৩

Google News
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫২ জন রোগী হাসপাতালে ভর্তি

দেশে আবারও বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শনিবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য জানা যায়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ৫২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এ সময়ে তাদের কেউ মারা যায়নি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫১ জনই ঢাকার এবং বাকি একজন ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৬২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ১৪২ জন, আর বাকি ২০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক হাজার ৪১৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ২৪০ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের