রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

নতুন জার্মান চ্যান্সেলরকে সি চিন পিং ও লি ছিয়াংয়ের অভিনন্দন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৯, ৮ মে ২০২৫

Google News
নতুন জার্মান চ্যান্সেলরকে সি চিন পিং ও লি ছিয়াংয়ের অভিনন্দন

জার্মানির নবনির্বাচিত চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসকে অভিনন্দ জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। মঙ্গলবার ফোন করে এ অভিনন্দন জানান তিনি।

সি চিন পিং বলেন, চীন-জার্মানির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৩ বছরে, দু’দেশ পারস্পরিক সম্মান ও আস্থায় অবিচল ছিল, এবং বরাবরই পারস্পরিক উপকারিতা ও জয়-জয় সহযোগিতার পথে চলে। 

একই দিন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংও মেৎসকে অভিনন্দন জানিয়ে বলেন, বিভিন্ন ক্ষেত্রে দু’পক্ষের বাস্তব সহযোগিতা ফলপ্রসূ এবং এর বিশাল ভবিষ্যত্ হবে। তিনি জার্মান চ্যান্সেলরের সাথে সুষ্ঠু কর্ম-যোগাযোগ বজায় রেখে, বিনিময় গভীরতর করে, অব্যাহতভাবে চীন-জার্মান সর্বমুখী কৌশলগত অংশীদার সম্পর্ক সমৃদ্ধ করে চীন-জার্মান ও চীন-ইউরোপ সহযোগিতার সঠিক নেতৃত্ব দেয়ার প্রত্যাশা করেন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536