চীনের বক্স অফিস আয় ১৬.৮ বিলিয়ন ইউয়ান ছাড়াল

বুধবার,

২৪ জুন ২০২৬,

১০ আষাঢ় ১৪৩৩

বুধবার,

২৪ জুন ২০২৬,

১০ আষাঢ় ১৪৩৩

Radio Today News

চীনের বক্স অফিস আয় ১৬.৮ বিলিয়ন ইউয়ান ছাড়াল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৮, ২৪ জুন ২০২৬

Google News
চীনের বক্স অফিস আয় ১৬.৮ বিলিয়ন ইউয়ান ছাড়াল

চলতি বছরে চীনের মোট বক্স অফিস আয় ১৬.৮ বিলিয়ন ইউয়ান (প্রায় ২.৪৮ বিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়ে গেছে। এর পাশাপাশি সামগ্রিকভাবে পুরো চলচ্চিত্র শিল্পের মোট উৎপাদনমূল্য ২৬০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। 

রোববার বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ১ জুন থেকে শুরু হওয়া গ্রীষ্মকালীন সিনেমা মৌসুমেই এরইমধ্যে ১.১৪ বিলিয়ন ইউয়ানের বেশি আয় হয়েছে। এ ছাড়া ড্রাগনবোট উৎসবের ছুটির দিনগুলোতে বক্স অফিস থেকে এসেছে ৩৬০ মিলিয়ন ইউয়ান।

এবারের ড্রাগনবোট উৎসবে প্রায় ২০টি নতুন সিনেমা মুক্তি পেয়েছে, যা গত ১০ বছরের মধ্যে এই সময়ে সবচেয়ে বেশি। সিনেমাগুলোর মধ্যে ছিল থ্রিলার, রোমান্স, মিস্ট্রি, অ্যানিমেশন, অ্যাকশন ও কমেডিসহ নানা ঘরানার গল্প।
এই সময়ের আলোচিত কিছু সিনেমা 

আই নো হু ইউ আর: বিখ্যাত পরিচালক ফেং সিয়াওকাংয়ের তৈরি এই গুপ্তচরভিত্তিক সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এতে একজন পুলিশ কর্মকর্তার দীর্ঘ সময় ধরে একজন সন্দেহভাজন প্রতিবেশীর বিরুদ্ধে তদন্ত করার গল্প দেখানো হয়েছে।

দ্য বয় হু কাউন্টেড কারস: বাস্তব ও ভার্চুয়াল জগতের মিশ্রণ নিয়ে তৈরি হয়েছে এই সায়েন্স ফিকশন সিনেমাটি। যেখানে একজন তরুণ নিজেকে ভার্চুয়াল জগতের একমাত্র বাস্তব মানুষ মনে করে সত্যের খোঁজে নেমে পড়ে।

ইনভিক্টাস: প্রেম ও অপরাধজগতের পটভূমিতে তৈরি এই সিনেমায় এক তরুণ দম্পতির জীবনসংগ্রাম ও ন্যায়ের জন্য লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে।

টয় স্টোরি ৫: জনপ্রিয় এই অ্যানিমেশন সিনেমাটিতে দেখানো হয়েছে বর্তমান ডিজিটাল যুগে কীভাবে পুরোনো খেলনাগুলো টিকে থাকার লড়াই করে যাচ্ছে।

ডিয়ার ইউ: স্বল্প বাজেটের এই সিনেমাটি দর্শকদের বেশ আগ্রহ কাড়ছে। এতে এক তরুণের থাইল্যান্ডে গিয়ে পারিবারিক রহস্য খোঁজার গল্প রয়েছে। সিনেমাটি এরইমধ্যে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ কয়েকটি দেশে মুক্তি পেয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বৈচিত্র্যময় গল্প আর দারুণ সব সিনেমার কারণে চীনের চলচ্চিত্র বাজারে এই সাফল্যের ধারা অব্যাহত রয়েছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের