নামিবিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নেতুম্বো নান্দি-এনদাইতওয়াহ বুধবার বেইজিংয়ে পৌঁছেছেন। এর মাধ্যমে তিনি চীনে তার রাষ্ট্রীয় সফর অব্যাহত রেখেছেন।
দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম চীন সফর।
নামিবিয়ান প্রেসিডেন্ট ৫ জুলাই দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ থেকে তার রাষ্ট্রীয় সফর শুরু করেন।
বেইজিংয়ে পৌঁছানোর আগে তিনি কুয়াংতোং প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশ সফর করেন।
রেডিওটুডে নিউজ/আনাম

