চীনের তাইওয়ান ও মূল ভূখণ্ডের মধ্যে সরাসরি ফ্লাইট চালু

বৃহস্পতিবার,

০৯ জুলাই ২০২৬,

২৪ আষাঢ় ১৪৩৩

বৃহস্পতিবার,

০৯ জুলাই ২০২৬,

২৪ আষাঢ় ১৪৩৩

Radio Today News

চীনের তাইওয়ান ও মূল ভূখণ্ডের মধ্যে সরাসরি ফ্লাইট চালু 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩১, ৮ জুলাই ২০২৬

Google News
চীনের তাইওয়ান ও মূল ভূখণ্ডের মধ্যে সরাসরি ফ্লাইট চালু 

চীনের তাইওয়ানের কাওশিউং এবং চেচিয়াং প্রদেশের নিংপোর মধ্যে সরাসরি ফ্লাইট চলাচল শুরু হয়েছে। সম্প্রতি ‘স্প্রিং এয়ারলাইন্স’-এর একটি ফ্লাইটের মাধ্যমে দীর্ঘ বিরতির পর এই আকাশপথটি পুনরায় চালু হলো।

স্প্রিং এয়ারলাইন্স জানিয়েছে, সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীদের ভোগান্তি অনেক কমেছে। আগে এই দুই শহরের মধ্যে যাতায়াতের জন্য যাত্রীদের ট্রানজিট নিতে হতো, যার ফলে একমুখী ভ্রমণে প্রায় পাঁচ ঘণ্টার বেশি সময় ব্যয় হতো। এখন সরাসরি ফ্লাইট চালু হওয়ায় সেই সময় কমে প্রায় দুই ঘণ্টায় নেমে এসেছে, যা যাতায়াতের সক্ষমতা ও স্বাচ্ছন্দ্য অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। বর্তমানে প্রতি মঙ্গলবার ও শনিবার—সপ্তাহে দুদিন এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের