চীনে এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য বেড়ে ১ লাখ ৯৯ হাজার কিলোমিটার

শুক্রবার,

২৪ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

শুক্রবার,

২৪ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

চীনে এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য বেড়ে ১ লাখ ৯৯ হাজার কিলোমিটার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৩, ২৪ জুলাই ২০২৬

Google News
চীনে এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য বেড়ে ১ লাখ ৯৯ হাজার কিলোমিটার

চীনের এক্সপ্রেসওয়ে নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য বেড়ে ১ লাখ ৯৯ হাজার কিলোমিটারে পৌঁছেছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির পরিবহন উপমন্ত্রী সু চংকুয়াং।

তিনি বলেন, ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১-২০২৫) বাস্তবায়নকালীন সময়ে চীনের পরিবহন অবকাঠামো উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে।  

সু চংকুয়াং জানান, বর্তমানে চীনের চালু থাকা উচ্চগতির রেলপথের দৈর্ঘ্য ৫০ হাজার কিলোমিটার অতিক্রম করেছে। এছাড়া দেশজুড়ে পরিবহন কার্যক্রমে ব্যবহৃত বিমানবন্দরের সংখ্যা বেড়ে ২৭০টিতে পৌঁছেছে।

তিনি আরও বলেন, ডাক ও পার্সেল সেবার ক্ষেত্রেও চীন বিশ্বের বৃহত্তম নেটওয়ার্ক গড়ে তুলেছে, যা আকার এবং সেবাগ্রহীতার সংখ্যার দিক থেকে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের