চীনের আন্তর্জাতিক বিমান রুট এখন ৮০ দেশের ১৭৭টি শহরে

শুক্রবার,

২৪ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

শুক্রবার,

২৪ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

চীনের আন্তর্জাতিক বিমান রুট এখন ৮০ দেশের ১৭৭টি শহরে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৫, ২৪ জুলাই ২০২৬

আপডেট: ১৯:৩৮, ২৪ জুলাই ২০২৬

Google News
চীনের আন্তর্জাতিক বিমান রুট এখন ৮০ দেশের ১৭৭টি শহরে

চীনের আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান যোগাযোগ আরও বিস্তৃত হয়েছে। বর্তমানে দেশটির বিমান সংস্থাগুলো বিশ্বের পাঁচ মহাদেশের ৮০টি দেশের ১৭৭টি শহরের সঙ্গে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসনের (সিএএসিএ) উপপ্রধান হান জুন। তিনি বলেন, বর্তমানে চীনা এয়ারলাইনগুলো এক হাজারেরও বেশি নিয়মিত আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে।

তিনি আরও জানান, চলতি বছরের প্রথম ছয় মাসে আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহনের সংখ্যা ৪ কোটির বেশি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ বেশি।

এদিকে, চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৃহৎ যাত্রীবাহী উড়োজাহাজ সি৯১৯ প্রথমবারের মতো আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু করতে যাচ্ছে। এয়ার চায়না জানিয়েছে, আগামী ১২ আগস্ট থেকে বেইজিং-উলানবাটর রুটে সি৯১৯-এর বাণিজ্যিক ফ্লাইট চালু হবে। এটি আন্তর্জাতিক আকাশপথে সি৯১৯-এর প্রথম যাত্রা হিসেবে বিবেচিত হবে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের