শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

আজকের রাশিফল । ১৪ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২, ১৪ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ০৩:০১, ১৬ সেপ্টেম্বর ২০২১

Google News
আজকের রাশিফল । ১৪ সেপ্টেম্বর

রাশিচক্রের মাধ্যমে জেনে নিন বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। তবে রাশিফল যাই হোক না কেন সর্বদা মনে রাখবেন আপনার ভাগ্য আপনার কর্ম ও বিচক্ষণতার উপর নির্ভর করে।

মেষ (মার্চ ২১-এপ্রিল ২০)

আজ সারা দিন ব্যবসায় মনোযোগ থাকলেও অতিরিক্ত খরচ হবে। নতুন কোনও কাজের ব্যবস্থা হতে পারে। স্ত্রীর সঙ্গে ভাল কিছু নিয়ে আলোচনা হতে পারে। ধর্মীয় আলোচনায় শান্তি পাবেন। চাকরিজীবীদের জন্য সময়টা খুব ভাল। অতিরিক্ত ক্রোধ নিজের ক্ষতির কারন হতে পারে। সন্তানদের জন্য অতিরিক্ত খরচ হতে পারে। সঙ্গীতচর্চায় বাধা আসতে পারে।

বৃষ (এপ্রিল ২১–মে ২০)

কাজে বিবাদ বেশি বাড়তে দেবেন না। আজ ব্যবসা ভাল থাকবে। বিলাসিতার জন্য প্রচুর খরচ হতে পারে। নতুন বাড়ি তৈরির জন্য উদ্যোগী হতে পারেন। স্বাস্থ্যকর পরিবেশে ভ্রমণের পরিকল্পনা। চাকরি বা ব্যবসা কোনটাতেই শুভ যোগ দেখা যাচ্ছে না। দীর্ঘ দিন পড়ে থাকা কাজ উদ্ধার হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য মিটে যেতে পারে। 

মিথুন (মে ২১-জুন ২১)

অনেক পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সুযোগ পেতে পারেন। সন্তানকে ঘিরে সংসারে অশান্তি তৈরি হতে পারে। রাস্তায় খুব সাবধানে চলাফেরা করুন। উপার্জনের নতুন রাস্তা খুলতে পারে।  অপ্রত্যাশিত কিছু লাভ হতে পারে। ভুল সিদ্ধান্তে সংসারে অশান্তির যোগ রয়েছে। হাতে পায়ে যন্ত্রণা বাড়তে পারে।

কর্কট (জুন ২২-জুলাই ২২)

একান্নবর্তী পরিবারে অশান্তির সৃষ্টি হতে পারে। খেলাধূলায় বহুদূর এগোনোর সুযোগ আসতে চলেছে। বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ সময় আসতে চলেছে। সমাজসেবায় আজ সারা দিন কাটাতে হতে পারে। বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে। কর্ম পরিবর্তনের সিদ্ধান্ত না নেওয়াই ভাল। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য মিটে যেতে পারে। 

সিংহ (জুলাই ২৩-আগস্ট ২৩)

কাজের জন্য আপনাকে প্রবাসী হয়ে যেতে হতে পারে। মানসিক অস্থিরতা বাড়তে পারে। যে কোনও কাজ স্থির সিদ্ধান্তে করুন। নিজের বুদ্ধিতে শত্রুর সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবেন। শ্বশুরবাড়ির কাছ থেকে দামি উপহার পেতে পারেন। অন্যের ভুল ভাঙাতে গিয়ে সংসারে অশান্তি তৈরি হতে পারে। দূর সম্পর্কের কেউ বাড়িতে আসতে পারে। চাকরির পরীক্ষায় শুভ ফল পাবেন। প্রতিবেশীদের সঙ্গে বিবাদ থেকে দূরে থাকুন।

কন্যা (আগস্ট ২৪-সেপ্টেম্বর ২৩)

জলপথে একটু সাবধানে চলাফেরা করুন। আজ গুরুজনদের শারীরিক অবস্থা নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে। একাধিক উপায়ের আলোচনায় সাফল্য আসবে। সামাজিক কোনও কাজে কিছু দান করতে হতে পারে। পায়ের যন্ত্রণায় ভোগান্তির আশঙ্কা। আজ কর্মক্ষেত্রে মানহানির আশঙ্কা আছে। সন্তানদের কাছ থেকে কিছু উপকার পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার সৃষ্টি হতে পারে। 

তুলা (সেপ্টেম্বর ২৪-অক্টোবর ২৩)

পাওনা আদায়ের জন্য দিনটি খুব ভাল। আজ ব্যবসায় কর্মচারীর ওপর কড়া নজর রাখতে হবে। কাজে অন্যমনস্কতা বাড়তে পারে। বিচক্ষণতার জন্য সকলের মন জয় করতে পারবেন। গুরুজনদের বাধ্য থাকার চেষ্টা করুন। আজ সঙ্গীতের প্রতি আকৃষ্ট হবেন। ভুল বুঝতে পারায় সংসারে শান্তি ফিরে আসবে। দেরি হলেও আপনার সুনাম হবে। সন্তানদের কথায় গুরুত্ব দিন। দুপুরের পরে আর্থিক সুবিধা পেতে পারেন।

বৃশ্চিক (অক্টোবর ২৪-নভেম্বর ২২)

আজ কারও সঙ্গে অশান্তি বাধতে পারে। ভাই-বোনের সম্পর্কে চিড় ধরতে পারে। দূরে কোথাও বেড়াতে গিয়ে আনন্দ পাবেন।  খুব পুরনো কোনও দামি জিনিস আপনার হাতে আসতে পারে। সংসারে চাপ বৃদ্ধি পাওয়ায় চিন্তা বাড়বে। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে। পশুর দ্বারা ক্ষতির আশঙ্কা আছে। অতিরিক্ত খরচ থেকে সাবধান থাকুন

ধনু (নভেম্বর ২৩-ডিসেম্বর ২১)

সকালের দিকে আর্থিক ক্ষতির আশঙ্কা আছে। ব্যবসায় সাফল্য থাকলেও খরচও হবে প্রচুর। উচ্চশিক্ষায় অনেক দূর এগোতে পারবেন। যে কোনও পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। দুঃস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। আজ কোনও অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। তৃতীয় ব্যক্তির জন্য সাংসারিক অশান্তি হবে। মধুর ব্যবহারে সকলের মন জয় করতে পারবেন। গোপন রোগ থাকলে ফেলে না রাখাই শ্রেয়।

মকর (ডিসেম্বর ২২-জানুয়ারি ২১)

আজ কোনও বিষয়ে আপনাকে ছোটদের করুণার পাত্র হতে হবে। ঘরে বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হতে হবে। সন্তানদের শুভ যোগাযোগ আসতে পারে। ভাইয়ের সঙ্গে অশান্তির যোগ রয়েছে। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবস্থার অবনতি হবে।

কুম্ভ (জানুয়ারি ২২-ফেব্রুয়ারি ১৯)

স্ত্রীর জন্য আশা ভঙ্গ হওয়ার যোগ রয়েছে। আজ এমন কিছু সমস্যা দেখা দেবে যেটা সমাধান করতে গিয়ে নাজেহাল হতে হবে। শত্রুর সঙ্গে আপস করা যেতে পারে। বিচক্ষণ ব্যক্তির জন্য কর্মস্থানে উন্নতি হবে। লটারি কাটবেন না। পরোপকারে আজ শান্তি পাবেন। প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভাল হবে। পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা বাধতে পারে।

মীন (ফেব্রুয়ারি ২০-মার্চ ২১)

মহাজনের সঙ্গে বিশেষ আলোচনার জন্য দিনটি খুব ভাল। বিদ্যার্থীদের জন্য শুভ সময় চলছে। ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে। কোনও কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। চোখের সমস্যায় ভোগান্তির আশঙ্কা। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞানচর্চায় অগ্রগতির সম্ভাবনা। আজ শত্রুর সঙ্গে কোনও চুক্তিতে আপনি জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তির আশঙ্কা আছে।

রেডিওটুডে নিউজ/এমএইচ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536