শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

পাকিস্তানের নতুন সেনাপ্রধান হচ্ছেন আসিম মুনীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৭, ২৪ নভেম্বর ২০২২

Google News
পাকিস্তানের নতুন সেনাপ্রধান হচ্ছেন আসিম মুনীর

পাকিস্তানের নতুন সেনাপ্রধান হচ্ছেন আসিম মুনীর। বৃহস্পতিবার নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করা হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব এক টুইটা বার্তায় এ তথ্য জানান। 

চলতি মাসের শেষের দিকে অবসরে যাচ্ছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। 

পাকিস্তান সেনাবাহিনীর নতুন প্রধান হওয়ার দৌড়ে যে ছয়জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন তাদের মধ্যে আসিম মুনির সবচেয়ে জ্যেষ্ঠ।

পাকিস্তানে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট নিয়ে যতটা চর্চা হয়, ঠিক ততটাই সামনে থাকেন সেনাপ্রধানও। বর্তমান সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার মেয়াদ শেষ হয়ে এসেছে। তিন বছর বাড়তি চাকরি করার পর এবার অবসরের সময় আসন্ন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536