রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

কঠিন সময় আলো খুঁজে পেলো আদানি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৫, ৩১ জানুয়ারি ২০২৩

আপডেট: ২০:৫৬, ৩১ জানুয়ারি ২০২৩

Google News
কঠিন সময় আলো খুঁজে পেলো আদানি

যুক্তরাষ্ট্র-ভিত্তিক লগ্নি সংক্রান্ত গবেষণাকারী সংস্থা হিনডেনবার্গের রিপোর্টের মুখে যখন আদানি গোষ্ঠীর শেয়ার বাজার টালমাটাল, তখন কিছুটা হলেও স্বস্তি পেলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। গোষ্ঠীটি সোমবার ৪০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৩ হাজার ২৬০ কোটি টাকা। আবু ধাবির সংস্থা ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি এই টাকা বিনিয়োগ করেছে।যেনো এই বিনিয়োগ আদানির এই কঠিন সময়ে একটু আলো হিসেবেই এসেছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের ভাই ও দেশটির জাতীয় নিরাপত্তা উপদেশক শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান এই ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানির মালিক। এই সংস্থাই আদানিদের সহায়ক সংস্থায় বিনিয়োগ করতে উদ্যোগী হয়েছে। আবু ধাবির সংস্থাটি জানিয়েছে, তারা ভারতীয় শিল্পগোষ্ঠীর মৌলিক বিষয়গুলিতে আস্থাশীল। তাই তারা আদানিদের ফলো-অন শেয়ার বিক্রিতে ৪০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ করতে চায়। সংস্থার সিইও একটি বিবৃতিতে জানিয়েছেন, আমরা দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টিকে দেখছি। আমাদের মনে হয় আগামী দিনে শেয়ার বৃদ্ধির সমূহ সম্ভাবনা রয়েছে।

গত সপ্তাহে ভারতের বৃহৎতম শিল্পগোষ্ঠী আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করে হিনডেনবার্গ।  হিনডেনবার্গের রিপোর্টের জেরে আদানিদের শেয়ারের দাম মুখ থুবড়ে পড়ছে। রিপোর্ট প্রকাশের পর থেকেই শেয়ার বাজারে হু হু করে কমতে থাকে আদানিদের শেয়ারের দাম। গত কয়েক দিনে প্রায় ৬৫ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে এই সংস্থা।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536