শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

চীনা প্রেসিডেন্টের দ্রুত যুক্তরাষ্ট্রে পৌঁছানোয় হতবাক ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Google News
চীনা প্রেসিডেন্টের দ্রুত যুক্তরাষ্ট্রে পৌঁছানোয় হতবাক ট্রাম্প

হোয়াইট হাউসের রেড রুমে চা-আড্ডায় বেশ স্বচ্ছন্দ পরিবেশে কথা বলছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শি জিনপিংয়ের রাষ্ট্রীয় সফর শেষ হওয়ার প্রাক্কালে তাদের এই আলাপচারিতা হয়।

আলোচনার একপর্যায়ে শি জিনপিং যে বিমানে যুক্তরাষ্ট্রে এসেছেন, সেটির গতি নিয়ে বিস্ময় প্রকাশ করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘এটি খুব দ্রুতগতির বিমান… সবচেয়ে দ্রুতগতির বিমান।’

হোয়াইট হাউসের টিভি প্রেস পুলের কভারেজ পুনরায় শুরু হওয়ার পর ধারণ করা ফুটেজে ট্রাম্পের এই মন্তব্য শোনা যায়। আদালতের এক রায়ের পর আগে নিষিদ্ধ থাকা কয়েকটি সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসের কভারেজে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল।

ট্রাম্পের মন্তব্যের জবাবে শি জিনপিং বিমানের গতির পাশাপাশি এর যাত্রাপথের কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, ‘এটা এর রুটের কারণে।’

এরপর শি ব্যাখ্যা করেন, ‘আমরা রাশিয়া, আলাস্কা, কানাডা হয়ে তারপর যুক্তরাষ্ট্রে প্রবেশ করি।’

অর্থাৎ, চীনা প্রেসিডেন্টের ব্যবহৃত বিশেষ বিমানটি রাশিয়া, আলাস্কা ও কানাডার ওপর দিয়ে উত্তর দিকের দীর্ঘ রুট অনুসরণ করে যুক্তরাষ্ট্রে পৌঁছায়।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536