শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

নাভালনির স্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ রুশ আদালতের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৯, ১০ জুলাই ২০২৪

Google News
নাভালনির স্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ রুশ আদালতের

ভিন্নমতের বিরুদ্ধে দমন-পীড়ন অব্যাহত রেখেছে রাশিয়া। দেশটিতে এবার প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনির বিধবা স্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। চরমপন্থার অভিযোগে তার বিরুদ্ধে এই নির্দেশ দেয় রাশিয়ান আদালত। বুধবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর একটি আদালত রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনির বিধবা স্ত্রীর বিরুদ্ধে চরমপন্থার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। অবশ্য নাভালনির স্ত্রী বর্তমানে রাশিয়ার বাইরে রয়েছেন।

তাস নিউজ এজেন্সি জানিয়েছে, রাশিয়ার বাইরে বসবাসকারী ইউলিয়া নাভালনায়ার বিরুদ্ধে ‘চরমপন্থি সমাজে অংশগ্রহণে’ জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

বিবিসি বলছে, গত এক দশকের মধ্যে রাশিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য বিরোধী নেতা ছিলেন নাভালনি। আর্কটিক সার্কেল জেলে বন্দি থাকা অবস্থায় চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি মারা যান। রাশিয়ান কর্তৃপক্ষ বলেছিল, তিনি প্রাকৃতিক কারণে মারা গেছেন। তবে তার বিধবা বলেছেন, নাভালনিকে ‘নির্যাতন, ক্ষুধার্ত রেখে হত্যা করেছেন’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নাভালনি মূলত চরমপন্থার অভিযোগে ১৯ বছরের কারাভোগ করছিলেন। তার বিরুদ্ধে এই অভিযোগ ও সাজাকে ব্যাপকভাবে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হিসাবে দেখা হয়।

এদিকে নিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিক্রিয়া জানিয়ে ইউলিয়া নাভালনায়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন: ‘আপনি যখন এই বিষয়ে লিখবেন, দয়া করে মূল জিনিসটি লিখতে ভুলবেন না: ভ্লাদিমির পুতিন একজন খুনি এবং একজন যুদ্ধাপরাধী।’

তিনি আরও বলেন, ‘তার জায়গা কারাগারে এবং হেগের অন্য কোথাও নয়।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536