বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

একদিনে করোনায় আক্রান্ত ২৭ লাখ, মৃত্যু সাড়ে ৭ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৭, ১২ জানুয়ারি ২০২২

আপডেট: ১৭:৫৭, ১২ জানুয়ারি ২০২২

Google News
একদিনে করোনায় আক্রান্ত ২৭ লাখ, মৃত্যু সাড়ে ৭ হাজার

চলমান করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে পাশপাশি বেড়েছে শনাক্ত নতুন রোগীর সংখ্যাও। বুধবার (১২ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৭৮৫ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লাখ ২০ হাজার ৬২২ জনে। 

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ৩৬ হাজার ৮০৪ জন। অর্থাৎ এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ৪৩২ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে পোল্যান্ড, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি ও ভিয়েতনাম। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩১ কোটি ৩৮ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৫ লাখ ২০ হাজার।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৪ হাজার ২৭৪ জন এবং মারা গেছেন ২ হাজার ১২২ জন। 

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৫২৫ জন।

এছাড়া গত এক দিনে যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২০ হাজার ৮২১ জন এবং মারা গেছেন ৩৭৯ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২০ হাজার ৫৩২ জন এবং মারা গেছেন ২৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৮ হাজার ১৪৯ জন এবং মারা গেছেন ৩৪১ জন। স্পেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৪২ জন এবং মারা গেছেন ২৪৭ জন। এছাড়া জার্মানিতে মারা গেছেন ৩৮৭ জন। একই সময়ের মধ্যে ইউক্রেনেকরোনাভাইরাসে মারা গেছেন ২১৯ জন। 

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৯ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৭১ হাজার ৪৪৭ জন। 

এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৬০ লাখ ৬০ হাজার ৯০২ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮৪ হাজার ৩৫৯ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৩৭ জন, পোল্যান্ডে ৪৯৩ জন, দক্ষিণ আফ্রিকায় ১১৯ জন, ফিলিপাইনে ২১৯ জন এবং ভিয়েতনামে ২৫৬ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৭৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৪১২ জনের।

রেডিওটুডে নিউজ/এসজেএন

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536