মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েলকে লক্ষ্য করে আবারও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আজ শুক্রবার (১৩ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করে।
মিসাইলের প্রভাবে উত্তর ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
এছাড়া প্রায় একই সময়ে লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে বেশকিছু রকেট নিক্ষেপ করা হয়েছে।
এর আগে গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চলে সমন্বিত হামলা চালিয়েছিল হিজবুল্লাহ ও ইরান। সূত্র: টাইমস অব ইসরায়েল
রেডিওটুডে নিউজ/আনাম

