কোরীয় উপদ্বীপ ইস্যুতে চীনের নীতি ধারাবাহিক ও স্থিতিশীল: চীনা মুখপ

শুক্রবার,

১৩ মার্চ ২০২৬,

২৯ ফাল্গুন ১৪৩২

শুক্রবার,

১৩ মার্চ ২০২৬,

২৯ ফাল্গুন ১৪৩২

Radio Today News

কোরীয় উপদ্বীপ ইস্যুতে চীনের নীতি ধারাবাহিক ও স্থিতিশীল: চীনা মুখপ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৪, ১৩ মার্চ ২০২৬

Google News
কোরীয় উপদ্বীপ ইস্যুতে চীনের নীতি ধারাবাহিক ও স্থিতিশীল: চীনা মুখপ

কোরীয় উপদ্বীপ ইস্যুতে চীনের অবস্থান ও নীতি সবসময় ধারাবাহিক ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সোমবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন কুও চিয়াখুন। 

চীন-দক্ষিণ কোরিয়া সম্পর্ক এবং কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত বছরের নভেম্বর এবং চলতি বছরের জানুয়ারিতে চীন ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধানরা পারস্পরিক সফর বিনিময় করেছেন। এ সময় উভয় নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছেন।

তিনি আরও জানান, চীন দক্ষিণ কোরিয়ার সঙ্গে একযোগে কাজ করে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের অর্জিত ঐকমত্য বাস্তবায়ন, বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় বিনিময় ও সহযোগিতা জোরদার এবং চীন–দক্ষিণ কোরিয়া কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে সঠিক পথে এগিয়ে নিতে প্রস্তুত।

কুও চিয়াখুন বলেন, কোরীয় উপদ্বীপ ইস্যুতে চীনের নীতি সবসময় ধারাবাহিক ও সামঞ্জস্যপূর্ণ। এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং সমস্যার রাজনৈতিক সমাধান এগিয়ে নিতে চীন নিজস্ব উপায়ে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের