হিজবুল্লাহর হামলায় ৫০ ইসরাইলি সেনা আহত, অনেকের অবস্থা আশঙ্কাজনক

শনিবার,

১৪ মার্চ ২০২৬,

২৯ ফাল্গুন ১৪৩২

শনিবার,

১৪ মার্চ ২০২৬,

২৯ ফাল্গুন ১৪৩২

Radio Today News

হিজবুল্লাহর হামলায় ৫০ ইসরাইলি সেনা আহত, অনেকের অবস্থা আশঙ্কাজনক 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১১, ১৩ মার্চ ২০২৬

Google News
হিজবুল্লাহর হামলায় ৫০ ইসরাইলি সেনা আহত, অনেকের অবস্থা আশঙ্কাজনক 

ইসরাইলের আল-জালিল বা গ্যালিলি অঞ্চলে লেবাননভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫০ ইসরাইলি সেনা আহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে এ ঘটনায় নিহতের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

শুক্রবার (১৩ মার্চ) ইসরাইলি দৈনিক ‘ইয়েদিওত আহরোনোত’-এর বরাত দিয়ে তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে এসব তথ্য জানায়। 

প্রতিবেদনে বলা হয়, আলখিয়াম শহরের দক্ষিণাঞ্চলের খাল্লা আল-আসাফির এলাকায় অবস্থানরত ইসরাইলি সেনাদের একটি সমাবেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ। এতে বেশ কয়েকজন সেনা হতাহত হয়।

এছাড়া লেবাননের মিরকাবা শহরের বিপরীতে আল-মার্জ এলাকায় ইসরাইলি সেনা অবস্থানের ওপর দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

একইভাবে আলখিয়াম শহরের দক্ষিণাঞ্চলের আরেকটি সেনা অবস্থানেও আঘাত হানে হিজবুল্লাহ। এসব হামলায় আরও কয়েকজন সেনা গুরুতর আহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

হিজবুল্লাহ দাবি করেছে, গ্যালিলি অঞ্চলে ইসরাইলের নবনির্মিত একটি সামরিক ঘাঁটিকেও লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

অন্যদিকে কাসার ও কাফার জালআদি এলাকায় ইসরাইলি সেনা অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় আশপাশের বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সম্প্রতি অধিকৃত উত্তর ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় ধারাবাহিক হামলা চালিয়ে হিজবুল্লাহ ইসরাইলি বসতিগুলোর নিরাপত্তা পরিস্থিতি ও স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টি করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের