গত ১৫ দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যে ৪৯১ ফ্লাই

শনিবার,

১৪ মার্চ ২০২৬,

২৯ ফাল্গুন ১৪৩২

শনিবার,

১৪ মার্চ ২০২৬,

২৯ ফাল্গুন ১৪৩২

Radio Today News

শীর্ষে সৌদি আরব

গত ১৫ দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যে ৪৯১ ফ্লাই

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৭, ১৩ মার্চ ২০২৬

Google News
গত ১৫ দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যে ৪৯১ ফ্লাই

গত ১৫ দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ৪৯১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ফ্লাইট গেছে সৌদি আরবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আগামীকাল শনিবার (১৪ মার্চ) পর্যন্ত পরিকল্পিত ফ্লাইটসহ মোট ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯১। এর মধ্যে সৌদি আরবগামী (কেএসএ) ফ্লাইটের সংখ্যা ২৪৭টি, যা মোট ফ্লাইটের অর্ধেকের বেশি। এছাড়া ওমানের মাসকাটগামী ৯৬টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ১৪০টি ফ্লাইট রয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, ১২ মার্চ সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালিত হয়েছে। ওই দিন মোট ৪৮টি উড়োজাহাজ মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। এর মধ্যে ২৩টি ছিল সৌদি আরবের, ৯টি মাসকাটের এবং ১৬টি সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরের।

সংযুক্ত আরব আমিরাতের শহরগুলোর মধ্যে দুবাই রুটে সবচেয়ে বেশি ফ্লাইট (৭৭টি) চলাচল করেছে। শারজাহ রুটে ৪৯টি এবং আবুধাবি রুটে ১৪টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ওমরাহ যাত্রী ও প্রবাসী শ্রমিকদের চাপের কারণে মার্চ মাসের শুরু থেকেই এই রুটগুলোতে ফ্লাইটের সংখ্যা বেড়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের