লেবাননে ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা এক হাজার একশত ছাড়িয়েছে। একই সঙ্গে দেশটিতে ব্যাপক মানবিক সংকট তৈরি হয়েছে, যেখানে লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
লেবাননের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট জানিয়েছে, এখন পর্যন্ত হামলায় এক হাজার ১১৬ জন নিহত এবং ৩ হাজার ২২৯ জন আহত হয়েছেন।
সংস্থাটি আরও জানায়, হামলার কারণে প্রায় ১ লাখ ৩৬ হাজার ২৬২ জন মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। বাস্তুচ্যুত পরিবারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯৭৩।
ক্রমাগত বিমান হামলা ও সংঘাতের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আশ্রয়কেন্দ্রগুলোতে চাপ বাড়ছে এবং মানবিক সংকট তৈরি হয়েছে। সূত্র: আল-জাজিরা
রেডিওটুডে নিউজ/আনাম

