৩ লাখ টন ডিজেল কেনার অনুমোদন দিলো সরকার

শুক্রবার,

২৭ মার্চ ২০২৬,

১২ চৈত্র ১৪৩২

শুক্রবার,

২৭ মার্চ ২০২৬,

১২ চৈত্র ১৪৩২

Radio Today News

৩ লাখ টন ডিজেল কেনার অনুমোদন দিলো সরকার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৮, ২৬ মার্চ ২০২৬

Google News
৩ লাখ টন ডিজেল কেনার অনুমোদন দিলো সরকার

জরুরি জ্বালানি চাহিদা পূরণে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার (২৬ মার্চ) অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেওয়া হয়। 

এতে সভাপতিত্বে করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুইটি প্রস্তাবনার মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ১ লাখ মেট্রিক টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে দুই লাখ মেট্রিক টন ডিজেল ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের