খেলাকে পেশাদার রূপ দিতে চালু করা হবে নতুন কুঁড়ি স্পোর্টস: প্রধানমন্ত্রী

শুক্রবার,

২৭ মার্চ ২০২৬,

১২ চৈত্র ১৪৩২

শুক্রবার,

২৭ মার্চ ২০২৬,

১২ চৈত্র ১৪৩২

Radio Today News

খেলাকে পেশাদার রূপ দিতে চালু করা হবে নতুন কুঁড়ি স্পোর্টস: প্রধানমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:০৬, ২৭ মার্চ ২০২৬

আপডেট: ০০:০৭, ২৭ মার্চ ২০২৬

Google News
খেলাকে পেশাদার রূপ দিতে চালু করা হবে নতুন কুঁড়ি স্পোর্টস: প্রধানমন্ত্রী

খেলাকে পেশাদার রূপ দিতে নতুন কুঁড়ির আদলে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

তারেক রহমান বলেন, ‘আমরা আমাদের সরকারের পক্ষ থেকে এবং কিছুদিন আগে বাংলাদেশে যে প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের সময়ও আমাদের দলীয় ইশতেহারে বলেছি, বাংলাদেশের ক্রীড়া জগতে বিভিন্ন খেলায় নতুন খেলোয়াড় তৈরি করতে চাই। খেলাকে পেশাদার রূপ দিতে চাই। সে জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা নতুন কুঁড়ি নামে যে অনুষ্ঠান ছিল, এখানে নতুন কুঁড়ি স্পোর্টসও চালু করতে চাই। শুধু নতুন কুঁড়ি স্পোর্টস-ই নয়, আমাদের একটি পরিকল্পনা আছে। বাংলাদেশের প্রত্যেক জেলা, উপজেলা ও ইউনিয়নে স্কুল ও বিভিন্ন শ্রেণির মধ্যে খেলার প্রতিযোগিতা শুরু করতে চাই। 

তিনি বলেন, আমাদের একটি লক্ষ্য আছে, আমরা চেষ্টা করতে চাই। ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যে খেলাধুলা অনুষ্ঠিত হয়ে থাকে আরও বেশি সম্মান বয়ে আনতে পারি এবং তার ভালো খেলোয়াড় তৈরি করতে পারি, সেই পরিকল্পনা ও চেষ্টা আছে। এই স্বাধীনতা দিবসে আমরা সকলে সিদ্ধান্ত নেই, আমরা চেষ্টা করি, যারা বিভিন্নভাবে বাংলাদেশের বহু মানুষ আছেন যারা ক্রীড়ার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত আছেন, সকলের কাছে অনুরোধ থাকবে, আমরা দলমত নির্বিশেষ সুন্দরভাবে একটি ক্রীড়াজগৎ গড়ে তুলি। এই ক্রীড়া সম্মান বয়ে আনতে পারে, এই ক্রীড়া বন্ধুত্বের বন্ধন তৈরি করতে পারে। 

এ সময় প্রধানমন্ত্রীর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছেলেন। তিনি পুরো খেলা উপভোগ করেন। আরও উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের