আচরণ পরিবর্তন না করা পর্যন্ত ইরানকে চাপে রাখবে যুক্তরাষ্ট্র: ভ্যান্স

বৃহস্পতিবার,

১৮ জুন ২০২৬,

৪ আষাঢ় ১৪৩৩

বৃহস্পতিবার,

১৮ জুন ২০২৬,

৪ আষাঢ় ১৪৩৩

Radio Today News

আচরণ পরিবর্তন না করা পর্যন্ত ইরানকে চাপে রাখবে যুক্তরাষ্ট্র: ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩০, ১৮ জুন ২০২৬

আপডেট: ২২:৩০, ১৮ জুন ২০২৬

Google News
আচরণ পরিবর্তন না করা পর্যন্ত ইরানকে চাপে রাখবে যুক্তরাষ্ট্র: ভ্যান্স

মৌলিক আচরণে পরিবর্তন না আনা পর্যন্ত ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ভবিষ্যতে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে কী বাধা দেবে- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে, তাই পুনরায় পারমাণবিক অস্ত্র তৈরি করতে ইরানের প্রচুর অর্থের প্রয়োজন হবে।

যুক্তরাষ্ট্র ইরানকে একটি অর্থনৈতিক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে রেখেছে এবংযতক্ষণ না তারা তাদের আচরণে মৌলিক পরিবর্তন আনছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই চাপ শিথিল করব না, বলেন তিনি।

ভ্যান্স বলেন যে, আচরণ পরিবর্তনের অর্থ হলো, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংস করা।

ইরান যদি তাদের আচরণ পরিবর্তনের প্রমাণ দিতে পারে এবং তা যদি "যাচাইযোগ্য" হয়, কেবল তখনই তারা বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হতে পারবে, বলেও মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসেডিন্ট।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের