নতুন উদ্বেগ তৈরি, প্রথমবার সংক্রামক এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত

শনিবার,

২০ জুন ২০২৬,

৬ আষাঢ় ১৪৩৩

শনিবার,

২০ জুন ২০২৬,

৬ আষাঢ় ১৪৩৩

Radio Today News

নতুন উদ্বেগ তৈরি, প্রথমবার সংক্রামক এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৬, ২০ জুন ২০২৬

Google News
নতুন উদ্বেগ তৈরি, প্রথমবার সংক্রামক এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অস্ট্রেলিয়ায় এইচ৫ স্ট্রেইনের শনাক্ত হওয়া বৈশ্বিকভাবে বার্ড ফ্লুর বিস্তারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা প্রাণিসম্পদ ও জনস্বাস্থ্যের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।

এর আগে, অস্ট্রেলিয়া ছিল একমাত্র মহাদেশ, যেখানে এইচ৫ ধরনের বার্ড ফ্লু শনাক্ত হয়নি। এই ভাইরাসটি হাঁস-মুরগি ও বন্য পাখির ব্যাপক ক্ষতি করতে সক্ষম।

শনিবার অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রীর বরাতে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

দেশটির কৃষিমন্ত্রী জুলি কলিন্স এক সংবাদ সম্মেলনে জানান, অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে একটি অভিবাসী সামুদ্রিক পাখি—ব্রাউন স্কুয়ার মধ্যে রোগটি পাওয়া গেছে। 

দেশটির জাতীয় বিজ্ঞান সংস্থা পরীক্ষার মাধ্যমে এটি নিশ্চিত করেছে।

তিনি আরও বলেন, অসুস্থ আরেকটি পাখি জায়ান্ট পেট্রেলের নমুনাতেও সম্ভাব্য সংক্রমণের লক্ষণ পাওয়া গেছে।

কলিন্স বলেন, বিশ্বজুড়ে এইচ৫ বার্ড ফ্লুর বিস্তার বিবেচনায় এটি সম্পূর্ণ অপ্রত্যাশিত নয়, যদিও এটি হতাশাজনক।

তিনি আরও বলেন, বর্তমানে কোনো ব্যাপক মৃত্যুর ঘটনা বা পোল্ট্রি খামারে সংক্রমণের প্রমাণ পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শনিবার বলেছেন, এই ঘটনাটি উদ্বেগজনক এবং তার সরকার রোগটির বিস্তার রোধে ব্যবস্থা নেবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের