লেবাননে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, আজ থেকে কার্যকর

শুক্রবার,

১৯ জুন ২০২৬,

৫ আষাঢ় ১৪৩৩

শুক্রবার,

১৯ জুন ২০২৬,

৫ আষাঢ় ১৪৩৩

Radio Today News

লেবাননে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, আজ থেকে কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৩, ১৯ জুন ২০২৬

আপডেট: ২০:২৬, ১৯ জুন ২০২৬

Google News
লেবাননে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, আজ থেকে কার্যকর

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। দুই পক্ষের মধ্যকার এ যুদ্ধবিরতি আজ থেকেই কার্যকর হয়েছে। শুক্রবার (১৯ জুন) মার্কিন এক কর্মকর্তার বরাতে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, লেবাননে সংঘাত তীব্র হয়ে ওঠার পর ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শুক্রবার এ ঘোষণা আসে, যখন ওই অঞ্চলে নতুন করে সহিংসতা শুরু হওয়ায় মধ্যপ্রাচ্যের সাময়িক শান্তি উদ্যোগ আবারও অনিশ্চয়তায় পড়ে।

এর আগে লেবাননে ইসরায়েলি বিমান হামলা ও হিজবুল্লাহর পাল্টা আক্রমণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে অন্তত ১৮ জন নিহত এবং চারজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া যায়। এই সংঘর্ষের পরই যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছায় পক্ষগুলো।

যুক্তরাষ্ট্রের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, স্থানীয় সময় বিকেল চারটার কিছু আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তিনি বলেন, সাম্প্রতিক গোলাগুলির পর উভয় পক্ষই এখন বিরতিতে গেছে বলে তারা ধারণা করছে। আলোচনায় মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র ও কাতারের পাশাপাশি সহযোগিতা করেছে ইরান।

সংঘাতের এই নতুন উত্তেজনার কারণে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত আলোচনা স্থগিত করা হয়। ওই আলোচনাগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছিল, কারণ এটি পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল।

হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা দাবি করেন, ইরান জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ছাড়া এগোতে পারবে না।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুক্তরাষ্ট্রকে লেবাননে ইসরায়েলি হামলার জন্য সরাসরি দায়ী করেন এবং বলেন, তেহরান তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

এই যুদ্ধবিরতি ঘোষণার পরও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কতটা স্থিতিশীল থাকবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

সূত্র: রয়টার্স

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের