যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত, যুদ্ধবিরতি নিয়ে অনি

শুক্রবার,

১৯ জুন ২০২৬,

৫ আষাঢ় ১৪৩৩

শুক্রবার,

১৯ জুন ২০২৬,

৫ আষাঢ় ১৪৩৩

Radio Today News

যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত, যুদ্ধবিরতি নিয়ে অনি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৪, ১৯ জুন ২০২৬

Google News
যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত, যুদ্ধবিরতি নিয়ে অনি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার দেশটির বুর্গেনস্টক রিসোর্টে এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয় বলে নিশ্চিত করেছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের পক্ষ থেকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর বাতিলের খবর জানানো হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবারই ইরানি প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠকে বসার কথা ছিল। 

মূলত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে সম্প্রতি যে সমঝোতা হয়েছিল, তা বাস্তবায়নের রোডম্যাপ তৈরি করতেই এই আলোচনার আয়োজন করা হয়েছিল। তবে বৈঠকের পরিকল্পনা ও আনুষঙ্গিক বিষয়গুলো এখনও পুরোপুরি চূড়ান্ত না হওয়ায় সফর এবং বৈঠক; দুটিই আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। সংশ্লিষ্ট পক্ষগুলো জানিয়েছে, পরিস্থিতির ওপর নজর রেখে পরবর্তী পদক্ষেপ ও নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

এর আগে অবশ্য এক ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে দুই দেশ একটি বহুল আলোচিত সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করে। কোনো ধরনের সরাসরি বৈঠক ছাড়াই ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ইলেকট্রনিক উপায়ে এই চুক্তিতে সই করেন দুই দেশের প্রতিনিধিরা। 

চুক্তি অনুযায়ী, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি আবার উন্মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। এর বিপরীতে তেহরানের ওপর আরোপিত নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক ও আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে সম্মত হয়েছে ওয়াশিংটন। তবে এই সমঝোতা বাস্তবায়নের প্রথম ধাপের বৈঠকটি স্থগিত হওয়ায় চুক্তিটির ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে নতুন করে কূটনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের