ইতোমধ্যে সরকার অনেকগুলো অঘটন ঘটিয়ে ফেলেছে: জামায়াত আমীর

শুক্রবার,

১৯ জুন ২০২৬,

৫ আষাঢ় ১৪৩৩

শুক্রবার,

১৯ জুন ২০২৬,

৫ আষাঢ় ১৪৩৩

Radio Today News

ইতোমধ্যে সরকার অনেকগুলো অঘটন ঘটিয়ে ফেলেছে: জামায়াত আমীর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩২, ১৯ জুন ২০২৬

Google News
ইতোমধ্যে সরকার অনেকগুলো অঘটন ঘটিয়ে ফেলেছে: জামায়াত আমীর

দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমীর ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর ঐতিহাসিক কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের আমীর বলেন, ইতোমধ্যে সরকার অনেকগুলো অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত বাড়ানো, বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য ভিসিদের সরিয়ে দলের একান্ত অনুগত কর্মীদের ভিসি হিসেবে নিয়োগ এবং জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় ক্যাডারদের প্রশাসক হিসেবে বসিয়েদেওয়া হয়েছে। এভাবে বাংলাদেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে।

গণভোটের রায় নিয়ে তিনি বলেন, আমরা সংসদে নোটিশ দিয়ে ৬৮ বিধিতে আলোচনা করেছিলাম। গণভোট যাতে হারিয়ে না যায় এবং গণভোটকে যেন সম্মান দেখানো হয়, সে কথা বলেছিলাম। আমরা বলেছিলাম, যারা জনগণের রায়কে সম্মান করে না, তারা কখনও গণতন্ত্রপন্থী হতে পারে না।

তিনি আরও বলেন, গণতন্ত্রের দাবি হচ্ছে সংখ্যাগরিষ্ঠের রায়কে সম্মান করা। যেহেতু প্রায় ৭০ শতাংশ জনগণ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছে, অতএব সরকারকে সংস্কার প্রস্তাবের সব বিষয় বাস্তবায়ন করতে হবে।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে শফিকুর রহমান বলেন, গণভোট মেনে নিন, মানুষের রায়ের প্রতি সম্মান দেখান। নাহলে মনে রাখবেন, মানুষের রায়কে উপেক্ষা করে জোর করে যদি শাসনব্যবস্থা চালাতে চান, তাহলে এই জনগণ আপনাদের সামনে হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে যাবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের