পদত্যাগের ঘোষণা দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, ইঙ্গিত শীর্ষ কর্মকর্তাদের

সোমবার,

২২ জুন ২০২৬,

৮ আষাঢ় ১৪৩৩

সোমবার,

২২ জুন ২০২৬,

৮ আষাঢ় ১৪৩৩

Radio Today News

পদত্যাগের ঘোষণা দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, ইঙ্গিত শীর্ষ কর্মকর্তাদের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২২, ২২ জুন ২০২৬

আপডেট: ১১:২৪, ২২ জুন ২০২৬

Google News
পদত্যাগের ঘোষণা দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, ইঙ্গিত শীর্ষ কর্মকর্তাদের

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার শিগগিরই পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে সরকারের শীর্ষ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে। একই সঙ্গে তিনি নিজের উত্তরসূরি নির্বাচন বা ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনাও ঘোষণা করতে পারেন।

চাপ বাড়তে থাকায় গত কয়েকদিন ধরে তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত বিবেচনা করছেন। দলীয় নেতৃত্বে আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতা হলেও, অনেকেই মনে করছেন অ্যান্ডি বার্নহাম সহজেই নতুন নেতা হিসেবে উঠে আসতে পারেন। 

গত সপ্তাহে মেকারফিল্ড উপনির্বাচনে জয়ের পর বার্নহাম আজ বিকেলে ওয়েস্টমিনস্টারে এমপি হিসেবে শপথ নেবেন। এই জয় তাকে লেবার পার্টির নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করার পথ আরো সহজ করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের