নভেম্বরে আসছে বহুল প্রতীক্ষিত গেম ‘জিটিএ ৬’

সোমবার,

২২ জুন ২০২৬,

৮ আষাঢ় ১৪৩৩

সোমবার,

২২ জুন ২০২৬,

৮ আষাঢ় ১৪৩৩

Radio Today News

নভেম্বরে আসছে বহুল প্রতীক্ষিত গেম ‘জিটিএ ৬’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৪০, ২২ জুন ২০২৬

আপডেট: ১১:৪২, ২২ জুন ২০২৬

Google News
নভেম্বরে আসছে বহুল প্রতীক্ষিত গেম ‘জিটিএ ৬’

গেমিং দুনিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ও বহুল প্রতীক্ষিত গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ-সিক্স)-এর মুক্তির তারিখ ও প্রি-অর্ডারের সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার। বৃহস্পতিবার (২৫ জুন) থেকে গেমটির প্রি-অর্ডার শুরু হবে এবং গেমটি চূড়ান্তভাবে বাজারে আসবে ১৯শে নভেম্বর

বিশ্লেষকদের মতে, রকস্টারের এই অ্যাকশন অ্যাডভেঞ্চার গেমটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গেম। এর নির্মাণ ব্যয় আনুমানিক ১ বিলিয়ন ডলার (৮৬৬ মিলিয়ন পাউন্ড) ছাড়িয়ে গেছে। এর আগে গেমটির মুক্তি দুইবার পিছিয়ে দেওয়া হয়েছিল। ভক্তদের প্রত্যাশা অনুযায়ী গেমটির গ্রাফিক্স ও মেকানিজম নিখুঁত করার জন্যই অতিরিক্ত সময় নেওয়া হয়েছিল বলে জানায় রকস্টার।

আগামী ১৯শে নভেম্বর গেমটি প্রাথমিকভাবে প্লে-স্টেশন ৫ ও এক্সবক্স সিরিজ এক্স ও এস কনসোলে মুক্তি পাবে। তবে এর পিসি সংস্করণ কবে আসবে, তা এখনও জানানো হয়নি। গেমটির দাম কত হতে পারে তা গোপন রাখা হলেও বিশ্লেষকদের ধারণা, গেমটির মূল্য ১০০ ডলার পর্যন্ত হতে পারে।
জিটিএ ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে এবারই প্রথমবারের মতো মূল থ্রিডি প্রেক্ষাপটে কোনো নারী চরিত্রকে লিড রোলে দেখা যাবে, যার নাম ‘লুসিয়া’।

তার সাথে অপরাধের সঙ্গী হিসেবে দ্বিতীয় খেলার যোগ্য চরিত্র হিসেবে থাকবে ‘জেসন’। গেমের ট্রেলার অনুযায়ী, এই জুটির রোমাঞ্চকর অপরাধের গল্পটি আমেরিকার অন্ধকার জগতের বিখ্যাত ‘বনি অ্যান্ড ক্লাইড’ জুটির আদলে সাজানো হয়েছে। এবারের গেমটির পটভূমি তৈরি হয়েছে ফ্লোরিডার আদলে একটি কাল্পনিক অঙ্গরাজ্য ‘লিওনিডা’-কে কেন্দ্র করে। গেমারদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো, পুরোনো গেমের জনপ্রিয় শহর ‘ভাইস সিটি’ এই সংস্করণে প্রধান শহর হিসেবে ফিরছে।

এর আগের সংস্করণ ‘জিটিএ ৫’ ২০১৩ সালে মুক্তির পর বিশ্বব্যাপী প্রায় ২৩ কোটি কপি বিক্রি হয়ে ইতিহাস গড়েছিল।

বিনোদন জগতের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজি গেমারদের ওপেন ওয়ার্ল্ড বা বিশাল মানচিত্রে ইচ্ছামতো ঘুরে বেড়ানোর স্বাধীনতা দেয়। একই সাথে সমসাময়িক সমাজ, রাজনীতি ও পপ কালচারকে ব্যঙ্গ করার জন্য রকস্টারের বিশেষ সুনাম রয়েছে। গেমটি নিয়ে উন্মাদনা এতটাই বেশি যে, ইউটিউবে জিটিএ ৬-এর আগের দুটি ট্রেলার ইতিমধ্যেই প্রায় ৪৪ কোটি ৭০ লাখ বার দেখা হয়েছে। আগামী নভেম্বর মাসে জিটিএ ৬-এর মুক্তি, বিনোদন ও গেমিং ইন্ডাস্ট্রির ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করতে যাচ্ছে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের