দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

শনিবার,

১৮ জুলাই ২০২৬,

৩ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

১৮ জুলাই ২০২৬,

৩ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪২, ১৮ জুলাই ২০২৬

Google News
দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি, বাংলাদেশে তাদের যাত্রা শুরুর পর থেকে দেশের রাস্তায় ,০০০-এর অধিক এনইভি যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। ২০২৪ সালের ০৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডানবিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে অনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে বিওয়াইডি। তখন থেকেই বিভিন্ন দামের একাধিক এনইভি মডেলের মাধ্যমে নিজেদের পোর্টফলিও সমৃদ্ধ করার পাশাপাশি, বাংলাদেশের ক্রেতাদের চাহিদা পূরণে প্রতিনিয়ত অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসছে বিওয়াইডি। এই সময়ের মধ্যে দেশের বাজারে হাজারেরও বেশি এনইভি গাড়ি সরবরাহ করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।

দেশের রাস্তায় ,০০০-এর অধিক এনইভির এই যুগান্তকারী সাফল্য বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি ঢাকার একটি হোটেলে উপলক্ষেড্রিভেন বাই ১০০০শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা, সম্মানিত ক্রেতা, ডিলার পার্টনার, এই খাতের অংশীজন, ইনফ্লুয়েন্সার গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশে টেকসই মোবিলিটিকে ত্বরান্বিত করতে বিওয়াইডির প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিদ সাকিফ খান, কান্ট্রি ম্যানেজার চার্লস রেন চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের।

এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং বলেন, “আজ আমরা শুধু বাংলাদেশের সড়কে ,০০০টি বিওয়াইডি গাড়ির উপস্থিতি উদযাপন করছি না। বরং, এক হাজার পরিবারের হাজারো গল্পকে উদযাপন করছি, যারা বিওয়াইডিকে তাদের প্রতিদিনের যাতায়াতে সঙ্গী করেছেন; এক হাজার ক্রেতা যারা বিওয়াইডি ব্র্যান্ডের ওপর, এর প্রযুক্তি পণ্যের ওপর ভরসা রেখেছেন। এরকম মাইলফলক একটি প্রতিষ্ঠানের একার পক্ষে অর্জন করা সম্ভব নয়। এই সাফল্য অর্জিত হয়েছে পারস্পরিক অংশীদারিত্ব, দৃঢ় সংকল্প এবং আগামী দিনের যাত্রা আরও সমৃদ্ধ সফল হবেএই অটুট বিশ্বাসের ভিত্তিতে। এই যাত্রায় আমাদের পাশে থাকার জন্য আমরা আমাদের ডিলার পার্টনার, কর্মী গণমাধ্যমের বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই।

বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিদ সাকিফ খান বলেন, “,০০০ এনইভি বিক্রির মাইলফলকে পৌঁছানো বিওয়াইডি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। এটি আমাদের ওপর ক্রেতাদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। বাংলাদেশের প্রথম অফিসিয়াল এনইভি ব্র্যান্ড হিসেবে বিওয়াইডি চালুর পর থেকেই বিশ্বমানের পণ্য প্রযুক্তির মাধ্যমে টেকসই মোবিলিটিকে আরও সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। পরিবেশবান্ধব যাতায়াতের এই যাত্রায় অংশ নেওয়ায় আমরা আমাদের ক্রেতা, ডিলার পার্টনার স্টেকহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানাই।

বিওয়াইডির লক্ষ্য বৈশ্বিক তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস পরিমাণ কমিয়ে আনা। লক্ষ্যকে সামনে রেখে আন্তর্জাতিক বাজারে উদ্ভাবনী নিউ এনার্জি ভেহিকেল নিয়ে আসার মাধ্যমে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। নিরবচ্ছিন্ন উদ্ভাবন টেকসই যাতায়াত ব্যবস্থার প্রতি দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে বিওয়াইডি বাংলাদেশ আগামীতে তাদের কার্যক্রম আরও বাড়াবে। একইসাথে পরিচ্ছন্ন, স্মার্ট পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করবে তারা।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের