নিউইয়র্ক সিনেট প্রাইমারিতে ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রার্থীর বিজয়

বুধবার,

২৪ জুন ২০২৬,

১০ আষাঢ় ১৪৩৩

বুধবার,

২৪ জুন ২০২৬,

১০ আষাঢ় ১৪৩৩

Radio Today News

নিউইয়র্ক সিনেট প্রাইমারিতে ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রার্থীর বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৬, ২৪ জুন ২০২৬

Google News
নিউইয়র্ক সিনেট প্রাইমারিতে ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রার্থীর বিজয়

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয় পেয়েছেন ফিলিস্তিনি–আমেরিকান প্রার্থী অ্যাবার কাওয়াস। তিনি নির্বাচনী প্রচারণায় গণতান্ত্রিক সমাজতন্ত্রের পাশাপাশি গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের সমালোচনা এবং ইসরায়েলে অর্থায়ন বন্ধের পক্ষে অবস্থান তুলে ধরেন।

মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারিতে জয়ী হওয়া কাওয়াস নিউইয়র্কে ফিলিস্তিনি অভিবাসী পরিবারে জন্ম ও বেড়ে ওঠেন। তিনি নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সমর্থন পেয়েছিলেন।

নির্বাচনী প্রচারণায় কাওয়াস অভিবাসনব্যবস্থার সংস্কার, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক সংকট মোকাবিলার বিষয়গুলোকে গুরুত্ব দেন।

কাওয়াসের এই জয় এমন সময়ে এলো, যখন মামদানি ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে প্রগতিশীল ও গণতান্ত্রিক সমাজতান্ত্রিক রাজনীতির প্রভাব বাড়ানোর প্রচেষ্টায় উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছেন।

কাওয়াসের প্রচারণা ওয়েবসাইটে বলা হয়েছে, তিনি মামদানির সঙ্গে মিলে ‘নট অন আওয়ার ডাইম!’ (Not On Our Dime!) নামের একটি উদ্যোগ চালু করতে ভূমিকা রেখেছেন। এই উদ্যোগের লক্ষ্য নিউইয়র্কে নিবন্ধিত বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ইসরায়েলি বসতি কার্যক্রমে অর্থায়ন বন্ধ করা।

উদ্যোগটির পক্ষ থেকে দাবি করা হয়, নিউইয়র্কভিত্তিক কিছু সংস্থা ইসরায়েলের বসতি সম্প্রসারণ কার্যক্রমে অর্থ সহায়তা দিচ্ছে। এ কার্যক্রম বন্ধে তারা আইনগত পদক্ষেপের পক্ষে প্রচারণা চালিয়ে আসছে।

এ লক্ষ্যে প্রস্তাবিত একটি বিলে নিউইয়র্কের অলাভজনক প্রতিষ্ঠান–সংক্রান্ত আইন সংশোধনের কথা বলা হয়। বিলটির উদ্দেশ্য ছিল ইসরায়েলি বসতি কার্যক্রমে অননুমোদিত সহায়তা নিষিদ্ধ করা।

বিলটির সমর্থকদের দাবি, এর মাধ্যমে আন্তর্জাতিক আইনে অবৈধ বিবেচিত বসতি কার্যক্রমে অর্থায়ন বন্ধ করা সম্ভব হবে। তবে সমালোচকদের মতে, এটি কিছু ইহুদি ও ইসরায়েলপন্থী সংগঠনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের