চীনে তিন দিনের ড্রাগন বোট উৎসবের ছুটিতে সীমান্ত পারাপারের সংখ্যা বেড়েছে। এই সময়ে মোট প্রায় ৬৬ লাখ ৭০ হাজার মানুষ সীমান্ত পার হয়েছেন, যা গত বছরের তুলনায় ১২ দশমিক ৯ শতাংশ বেশি।
চীনের জাতীয় অভিবাসন প্রশাসন জানিয়েছে, এই ছুটির সময়ে বিদেশি পর্যটকদের সংখ্যাও বেড়েছে। বিদেশিদের সীমান্ত পারাপার হয়েছে ৭ লাখ ৭৭ হাজার, যা আগের বছরের তুলনায় ২৩ দশমিক ৩ শতাংশ বেশি।
এ ছাড়া চীনে প্রবেশ করা বিদেশি পর্যটকদের মধ্যে ২ লাখ ৬৬ হাজার জন ভিসামুক্ত সুবিধা নিয়ে দেশটিতে প্রবেশ করেছেন। এটি গত বছরের তুলনায় ১৫ দশমিক ২ শতাংশ বেশি।
কর্তৃপক্ষ বলছে, চীনের সহজ ভিসা নীতির কারণে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে। বর্তমানে চীন ৫০টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা দিয়েছে, যা পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলছে।
রেডিওটুডে নিউজ/আনাম

