আমেরিকা ও ইসরায়েলের অপরাধের বিচার করা হবে: পেজেশকিয়ান

শনিবার,

০৪ জুলাই ২০২৬,

১৯ আষাঢ় ১৪৩৩

শনিবার,

০৪ জুলাই ২০২৬,

১৯ আষাঢ় ১৪৩৩

Radio Today News

আমেরিকা ও ইসরায়েলের অপরাধের বিচার করা হবে: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩১, ৩ জুলাই ২০২৬

Google News
আমেরিকা ও ইসরায়েলের অপরাধের বিচার করা হবে: পেজেশকিয়ান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মার্কিন ও ইসরায়েলি হামলায় অনেক সামরিক কমান্ডার, সরকারি কর্মকর্তা, বিশিষ্ট বিজ্ঞানী এবং নিরীহ নাগরিক নিহত হয়েছেন। বেসামরিক স্থাপনায় হামলা এবং নিরপরাধ মানুষকে হত্যা আন্তর্জাতিকভাবে নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। 

তিনি জোর দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সব ধরনের আইনি ও কূটনৈতিক উপায় ব্যবহার করে এসব অপরাধের বিচার নিশ্চিত করতে এবং দায়ী ব্যক্তি ও তাদের সমর্থকদেরকে জবাবদিহির আওতায় আনতে দৃঢ়ভাবে কাজ চালিয়ে যাবে।

চীন, নামিবিয়া ও আফগানিস্তানের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে ইরানের প্রেসিডেন্ট ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার নিন্দা জানানোর জন্য এসব দেশের অবস্থানের প্রশংসা করেছেন। তিনি বলেন, এসব পদক্ষেপ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার পৃথক বৈঠকে চীন, নামিবিয়া ও আফগানিস্তানের বিশেষ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা ইরানের শহীদ নেতার শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে তেহরান সফর করছেন।

পেজেশকিয়ান ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিভিন্ন দিক ও এর পরিণতির কথা উল্লেখ করে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে গৃহীত এসব পদক্ষেপ জাতিসংঘ সনদের মৌলিক নীতি, আন্তর্জাতিক আইনের বাধ্যতামূলক বিধান, রাষ্ট্রগুলোর জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মানের নীতি এবং আন্তর্জাতিক মানবিক আইনের সব নীতিমালার প্রকাশ্য লঙ্ঘন।

পেজেশকিয়ান আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে ইরানের নীতিগত অবস্থানের কথা তুলে ধরে বলেন, ইরান সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী এবং ভবিষ্যতেও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও সম্প্রসারণে দৃঢ়প্রতিজ্ঞ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের