রক্তপাত পছন্দ নয়, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প

মঙ্গলবার,

০৪ আগস্ট ২০২৬,

১৯ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

০৪ আগস্ট ২০২৬,

১৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

রক্তপাত পছন্দ নয়, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫৮, ৩ আগস্ট ২০২৬

Google News
রক্তপাত পছন্দ নয়, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে আর কোনো সামরিক সংঘাত নয়, বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সফরের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

পারস্য উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনা, সম্ভাব্য সামরিক পদক্ষেপ এবং আসন্ন আলোচনা প্রসঙ্গে ট্রাম্প স্পষ্ট করেন, তিনি মানুষ হত্যা করতে চান না। বরং একটি চুক্তিতে পৌঁছানোকেই তিনি অগ্রাধিকার দিচ্ছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ মধ্যস্থতায় আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ট্রাম্প মন্তব্য করেন, যুদ্ধ হলে তা ইরানের জন্য বিপর্যয় ডেকে আনত। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং খোদ ইরানের পক্ষ থেকে যোগাযোগ করার পর এবং একটি চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় সামরিক অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে।

হরমুজ প্রণালির পূর্ণাঙ্গ উন্মুক্তকরণ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিরস্ত্রীকরণের অগ্রগতির সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়গুলোকে যুক্ত করেছেন ট্রাম্প। তিনি আলোচনার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেননি। তবে প্রয়োজন হলে যেকোনো সময় সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের রয়েছে।

আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে হরমুজ প্রণালির ওপর চলা নিষেধাজ্ঞা দূর করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই ট্রাম্পের এ বক্তব্য এসেছে।

সূত্র: গালফ নিউজ

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের