শনিবার,

১০ অক্টোবর ২০২৬,

২৫ আশ্বিন ১৪৩৩

শনিবার,

১০ অক্টোবর ২০২৬,

২৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ইউটিউবার ধ্রুব রাঠি দিল্লি পুলিশের হাতে আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ১০ অক্টোবর ২০২৬

Google News
ইউটিউবার ধ্রুব রাঠি দিল্লি পুলিশের হাতে আটক

দিল্লির যন্তর মন্তরে ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রস্তাবিত বিক্ষোভ মিছিলে যোগ দেওয়ার চেষ্টার সময় জার্মানি প্রবাসী জনপ্রিয় ইউটিউবার ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি ভারতে আসা ধ্রুব রাঠিকে দিল্লি যাওয়ার পরিকল্পনা থেকে বিরত থাকার অনুরোধ করতে দিল্লি ও গুরগাঁও পুলিশের যৌথ দল তার গুরগাঁওয়ের সেক্টর-৫৬ এর কেন্দ্রীয় বিহার সোসাইটির বাসভবনে যায়। তবে তিনি আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধ মেনে রাজধানীতে যেতে অস্বীকৃতি জানালে শান্তি বজায় রাখার স্বার্থে তাকে আটক করে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ককোরোচ জনতা পার্টি (সিজিপি) ধ্রুব রাঠির আটকের বিষয়টি নিশ্চিত করে তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি অভিযোগ করেছে, নির্বাচনী ত্রুটি নিয়ে গণতান্ত্রিক প্রতিবাদ ও কণ্ঠ রোধ করতেই সরকার এই ধরনের দমনপীড়ন চালাচ্ছে এবং তারা রাঠিসহ আটক সকল নাগরিকের নিঃশর্ত মুক্তি দাবি করেছে।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ধ্রুব রাঠি শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজিপি-র নির্ধারিত বিক্ষোভে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। গুরগাঁও পুলিশ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার বাসভবনের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের