শুক্রবার,

০৯ অক্টোবর ২০২৬,

২৪ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

০৯ অক্টোবর ২০২৬,

২৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

দুর্দান্ত শুরুর পর ব্যাটিং ধস, তিনশ পেরিয়ে দিন শেষ করলো বাংলাদেশ 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১০, ৯ অক্টোবর ২০২৬

Google News
দুর্দান্ত শুরুর পর ব্যাটিং ধস, তিনশ পেরিয়ে দিন শেষ করলো বাংলাদেশ 

দুই ওপেনারের ব্যাটে আবুধাবি টেস্ট দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। এরপর টপঅর্ডার ব্যাটাররাও ছিলেন বেশ ইতিবাচক। তবে হঠাৎ ধস নামে টাইগারদের ব্যাটিং লাইনে। তবে সেই ধস কিছুটা সামলে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। 

শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে দলক উড়ন্ত শুরু এনে দেন দুই টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। উদ্বোধনী জুটিতে ১২৪ রান যোগ করেন এই দুই ব্যাটার। 

ওয়ানডে মেজাজে ব্যাট করতে থাকেন তানজিদ তামিম। সেঞ্চুরির আশা জাগিয়ে ৭১ বলে ৮৩ রান করে আউট হন এই ওপেনার। এরপর ক্রিজে আসা মুমিনুল হককে সঙ্গে রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার সাদমান। ৬০ রানের জুটি গড়েন তারা। 

তবে দলীয় ১৮৪ রানে ১১১ বলে ৬৭ রান করে ফিরে যান সাদমান। তার বিদায়ের পর হঠাৎ ধস নামে টাইগার ব্যাটিং লাইনে। মাত্র ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

মুমিনুল ৩৯, অধিনায়ক শান্ত ২৯ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মুশফিকুর রহিম। এরপর মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন লিটন দাস। ৬২ রানের জুটি গড়েন তারা। 

তবে দলীয় ২৮৭ রানে ৬৭ বলে ২৪ রান করে আউট হন মিরাজ। তবে একপ্রান্ত আগলে ফিফটি তুলে নেন লিটন। তবে ৫৩ রান করে সাজঘরে ফিরে যান এই উইকেটরক্ষক ব্যাটার। 

এরপর হাসান মাহমুদও সুবিধা করতে পারেননি। ২ রান করে আউট হন তিনি। এরপর তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে দিনের বাকী খেলা শেষ করেন নাইম হাসান। তাইজুল ৪ ও নাইম ১১ রানে অপরাজিত আছেন। আফগানদের পক্ষে মোহাম্মদ সালিম নেন ৩টি উইকেট।   

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536