শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৬, ২ অক্টোবর ২০২৬

Google News
আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

মাঠে একে-অপরের মুখোমুখি হয়েছেন অসংখ্যবার। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের দ্বৈরথে মেসি-রোনালদোর লড়াই একসময় ছিল ফুটবল বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় অধ্যায়গুলোর একটি। এবার সেই দ্বৈরথ ফিরছে নতুন পরিচয়ে—মালিক হিসেবে।

স্পেনের দ্বিতীয় বিভাগের দুই ক্লাবের মালিকানা কেনার মধ্য দিয়ে আবারও মুখোমুখি হওয়ার সমীকরণ তৈরি হয়েছে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় বিভাগের ক্লাব ইউডি আলমেরিয়ার মালিকানা কিনেছেন রোনালদো। এবার একই বিভাগের সিডি এলদেনসের মালিকানা কিনেছেন মেসি।

অনেক দিন ধরেই এলদেনসের মালিকানা কেনা নিয়ে আলোচনা চলছিল। অবশেষে গতকাল বিষয়টি চূড়ান্ত হয়েছে। এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, লিওনেল মেসির মালিকানায় নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে শত বছরেরও বেশি পুরোনো ক্লাবটি।

এর আগে চলতি বছরের এপ্রিলে কাতালান অঞ্চলের ক্লাব ইউই কর্নেলারও মালিকানা কিনেছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক।

মেসির নতুন ক্লাব এলদেনসে বর্তমানে ২২ দলের প্রতিযোগিতায় ১৯ নম্বরে রয়েছে। সাত ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৫ পয়েন্ট। অন্যদিকে একই সংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রোনালদোর আলমেরিয়া।

দুই ক্লাবের লড়াই তাই শুধু পয়েন্ট টেবিলের হিসাবেই সীমাবদ্ধ থাকছে না। আগামী ২ মে এলদেনসের মাঠে মুখোমুখি হবে এলদেনসে ও আলমেরিয়া। মেসি ও রোনালদো মালিকানা নেওয়ার পর এটিই হবে দুই ক্লাবের প্রথম সাক্ষাৎ।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্প্যানিশ ফুটবলে মেসি ও রোনালদো ছিলেন একে-অপরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। বার্সেলোনার হয়ে মেসি খেলেছেন ৭৭৮ ম্যাচ, করেছেন ৬৭২ গোল। আর রিয়াল মাদ্রিদের জার্সিতে রোনালদো ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল।

মাঠের সেই মহাদ্বৈরথের পর এবার দুই তারকার মুখোমুখি লড়াই দেখা যাবে ক্লাব মালিকানার মঞ্চে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536