শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বিডি নিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:২৭, ২ অক্টোবর ২০২৬

Google News
বিডি নিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার (০২ অক্টোবর) বেলা ২টা ২৩ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এর আগে বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাতে মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে তাকে ওই হাসপাতালে নেওয়া হয়। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

বিডি নিউজের চিফ রিপোর্টার সুমন মাহমুদ আজ রাত ৮টার দিকে সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘স্ট্রোকের পর তৌফিক ভাইয়ের শারীরিক অবস্থা খারাপ ছিল বলে আমরা শুনেছি। এরপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুক্ষণ আগে জানতে পারলাম তিনি মারা গেছেন।’

বিডি নিউজ-এর মাল্টিমিডিয়া বিভাগের প্রধান জাহেদুল আই খান সংবাদমাধ্যমকে বলেন, ‘ছেলের সঙ্গে দেখা করতে লন্ডনে গিয়েছিলেন তৌফিক ভাই। ৪-৫ দিনের মধ্যে ফিরে আসার কথা ছিল।’

দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ তৌফিক ইমরোজ খালিদী। ২০০৬ সাল থেকে বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536