শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৬ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:০০, ২ অক্টোবর ২০২৬

Google News
আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

বাংলাদেশ আজ আনুষ্ঠানিকভাবে আয়ারল্যান্ডে দূতাবাসের কার্যক্রম শুরু করেছে। এর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, সহযোগিতা বৃদ্ধি এবং দেশটিতে বসবাসরত আনুমানিক ২৫ হাজার বাংলাদেশি নাগরিকের সঙ্গে সম্পৃক্ততার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি হলো।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডাবলিনের কূটনৈতিক এলাকা বলস ব্রিজের আলেকজান্দ্রা হাউসের অস্থায়ী একটি চ্যান্সারি থেকে মিশনটির প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

সেখানে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নূর আলম আজ মিশনটির দায়িত্বভার গ্রহণ করেছেন।

তিনি যথাসময়ে আয়ারল্যান্ডের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দূতাবাস প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশ-আয়ারল্যান্ড সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হলো। এর ফলে কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।

মিশনটি আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ততা আরো সুদৃঢ় করতে কাজ করবে।

প্রয়োজনীয় প্রস্তুতি  সম্পন্ন হওয়ার পর পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা চালু করা হবে। এসব সেবা বাংলাদেশি নাগরিক এবং অন্যান্য যোগ্য আবেদনকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

কনস্যুলার সেবা চালুর তারিখ, পদ্ধতি ও সংশ্লিষ্ট তথ্য সরকারিভাবে জানানো হবে বলেও মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক দূতাবাসের মাধ্যমে আয়ারল্যান্ডের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক আরো গভীর করার প্রত্যাশা করছে বাংলাদেশ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536