শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৬ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে কার বিপক্ষে খেলবে বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৮, ১ অক্টোবর ২০২৬

আপডেট: ২৩:৪৮, ১ অক্টোবর ২০২৬

Google News
২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে কার বিপক্ষে খেলবে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসতে যাচ্ছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর। ১৪ দলের এই বিশ্বকাপ শুরু হবে ২ অক্টোবর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। আজ সূচি প্রকাশের পর গ্রুপ পর্বে বাংলাদেশের পাঁচ ম্যাচের প্রতিপক্ষ ও ভেন্যুও চূড়ান্ত হয়েছে।

গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গে আছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও কোয়ালিফায়ার ‘বি’ থেকে আসা একটি দল। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে খেলবে।

বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৮ অক্টোবর। উইন্ডহোকে প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড। এর চার দিন পর, ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টাইগাররা। একই ভেন্যুতে তিন দিন পর, ১৯ অক্টোবর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৩ অক্টোবর থশওয়ানে কোয়ালিফায়ার ‘বি’ থেকে আসা দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

অর্থাৎ বাংলাদেশের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটিই দক্ষিণ আফ্রিকার মাটিতে, আর একটি নামিবিয়ায়। এর মধ্যে টানা দুই ম্যাচ ডারবানে খেলবে বাংলাদেশ।

২০২৭ বিশ্বকাপে আগের আসরগুলোর মতো সরাসরি কোয়ার্টার বা সেমিফাইনাল নেই। গ্রুপ পর্বের দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং চতুর্থ স্থানে থাকা দুই দলের মধ্যে পয়েন্টে এগিয়ে থাকা দল উঠবে সুপার সেভেন পর্বে।

সুপার সেভেনে উঠতে পারলে বাংলাদেশকে আরও ছয়টি ম্যাচ খেলতে হবে। এই পর্বের ম্যাচ হবে ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ সুপার সেভেনে উঠলে সূচির নির্ধারিত সিডিং অনুযায়ী কোন দলের বিপক্ষে কখন খেলবে, তা নির্ভর করবে গ্রুপ পর্বের ফল ও কোন দলগুলো পরের পর্বে জায়গা করে নেয় তার ওপর।

এরপর পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল। ফাইনাল হবে ২১ নভেম্বর জোহানেসবার্গে।

বাংলাদেশের বিশ্বকাপ সূচি-
৮ অক্টোবর ২০২৭ - ইংল্যান্ড - উইন্ডহোক, নামিবিয়া
১২ অক্টোবর ২০২৭ - নিউজিল্যান্ড - কুগোম্পো সিটি, দক্ষিণ আফ্রিকা
১৬ অক্টোবর ২০২৭ -  শ্রীলঙ্কা - ডারবান, দক্ষিণ আফ্রিকা
১৯ অক্টোবর ২০২৭ - দক্ষিণ আফ্রিকা - ডারবান, দক্ষিণ আফ্রিকা
২৩ অক্টোবর ২০২৭ - কোয়ালিফায়ার ‘বি’ - থশওয়ানে, দক্ষিণ আফ্রিকা

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536