বৃহস্পতিবার,

০১ অক্টোবর ২০২৬,

১৬ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

০১ অক্টোবর ২০২৬,

১৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭, ১ অক্টোবর ২০২৬

Google News
সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের রায়গড় জেলার দিভেগার সমুদ্রসৈকতে এ ঘটনার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, পুনের আলান্দির উইনার্স একাডেমির একাদশ ও দ্বাদশ শ্রেণির মোট ৪৮ সদস্যের একটি দল সেখানে ভ্রমণে গিয়েছিল। তাদের মধ্যে ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী এবং ছয়জন শিক্ষক ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরা সমুদ্রে সাঁতার কাটতে নামলে তাদের মধ্যে ৮ জন পানির স্রোতে ভেসে যায়। পানির গভীরতা ও স্রোতের তীব্রতা তারা বুঝতে পারেনি বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রশাসনের সদস্যরা আট শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন তন্ময় দত্তাত্রয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বানসোড়ে, কৈবল্য সতীশ ওয়াসানকার, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়াংখেড়ে, সোহম তুকারাম ভান্দভালকর ও কৌস্তুভ সন্দীপ দাউন্দ। তাদের সবার বয়স ১৬ বছর এবং তারা পুনের আলান্দির বাসিন্দা।

খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার সহকারী পুলিশ পরিদর্শক সন্তোষ আওয়াতি ঘটনাস্থলে যান।

তিনি জানান, স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে বোরলি পঞ্চায়তন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এ ছাড়া এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।

সূত্র : ইন্ডিয়া টুডের 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536