বুধবার,

৩০ সেপ্টেম্বর ২০২৬,

১৫ আশ্বিন ১৪৩৩

বুধবার,

৩০ সেপ্টেম্বর ২০২৬,

১৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

নৌপথে যাত্রী ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৯, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Google News
নৌপথে যাত্রী ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে সব ধরনের নৌযানে যাত্রী ভাড়া বাড়িয়েছে সরকার। পুনঃনির্ধারিত হার অনুযায়ী, লঞ্চে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ানো ছাড়াও সর্বনিম্ন ভাড়াও বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, 'বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা, ২০১৯'-এর ২৭ নম্বর বিধি অনুযায়ী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সহকারী সচিব ছন্দা পাল।

নতুন হার অনুযায়ী, নৌপথে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে ২২ পয়সা বাড়িয়ে ৩ টাকা ১৭ পয়সা করা হয়েছে। আর ১০০ কিলোমিটারের পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে ১৯ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে নৌপথে ভ্রমণকালে একজন যাত্রীর সর্বনিম্ন ভাড়া (মিনিমাম ফেয়ার) আগের ৩২ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নতুন এই পুনঃনির্ধারিত ভাড়ার তালিকা দেশের প্রতিটি নদীবন্দর টার্মিনাল এবং লঞ্চ বা নৌযানের দৃশ্যমান স্থানে প্রদর্শন করা বাধ্যতামূলক। নৌযানের ভাড়া সংক্রান্ত আগের জারি করা সব আদেশ ও প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

জনস্বার্থে পুনঃনির্ধারিত এই ভাড়ার হার গত ২৪ সেপ্টেম্বর থেকে কার্যকর বলে প্রজ্ঞাপনে গণ্য করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536