বুধবার,

৩০ সেপ্টেম্বর ২০২৬,

১৫ আশ্বিন ১৪৩৩

বুধবার,

৩০ সেপ্টেম্বর ২০২৬,

১৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে: চিফ হুইপ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:১৭, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Google News
বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে: চিফ হুইপ

ধর্মের লেবাসে কেউ যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ‘বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।’

বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধি জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

স্বৈরাচারের সময় আল্লাহু আকবার ধ্বনি নিষিদ্ধ করা হয়েছিলো এমন মন্তব্য করে তিনি বলেন, ‘আগামীতে সংবিধান সংস্কারের সময় বিসমিল্লাহির রাহমানির রাহিম ফিরিয়ে আনা হবে।’

তিনি বলেন, ‘কিছু লোক পাশের দেশে বসে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা করছে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536