শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

কড়া নিরাপত্তায় কলকাতায় ব্রাজিল, যুবভারতীতে প্রস্তুতি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫০, ২ অক্টোবর ২০২৬

Google News
কড়া নিরাপত্তায় কলকাতায় ব্রাজিল, যুবভারতীতে প্রস্তুতি

ফুটবল উন্মাদনায় সরগরম কলকাতা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এরই মধ্যে শহরে পৌঁছে গেছে। শনিবার ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে বৃহস্পতিবার রাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কলকাতায় নামে কার্লো আনচেলত্তির তারকাসমৃদ্ধ দল। ভিনিসিয়ুস জুনিয়র, এন্ড্রিক, মারকুইনোসদের একঝলক দেখতে শহরজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।

রাত পৌনে ৯টার দিকে বিমানবন্দরে পৌঁছায় ব্রাজিলের বহর। ভিআইপি গেট দিয়ে সবুজ-হলুদ রঙে সাজানো দুটি বাসে করে দ্রুত বিমানবন্দর ছাড়ে দল। প্রায় ৯০ সদস্যের বহরকে নিয়ে দুটি বাস ও পাঁচটি ব্যক্তিগত গাড়ি মাত্র ১১ মিনিটে বিমানবন্দর এলাকা ত্যাগ করে। হোটেলে পৌঁছাতেও সময় লাগে মাত্র আট মিনিট। পুরো পথেই ছিল কড়া পুলিশি নিরাপত্তা।

হোটেলে পৌঁছানোর পর অবশ্য কয়েকজন সমর্থক প্রিয় তারকাদের একঝলক দেখার সুযোগ পান। ক্যাপ পরা ভিনিসিয়ুসকে দেখে লবি থেকে ভেসে আসে ‘ভিনি, ভিনি’ স্লোগান। জলপাই সবুজ হুডি, শর্টস ও হলুদ ক্যাপ পরেই হোটেলে প্রবেশ করেন ব্রাজিলের খেলোয়াড়েরা। চোটের কারণে দলের সঙ্গে নেই রাফিনিয়া।

৩ অক্টোবর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। তার আগে শুক্রবারই ম্যাচের ভেন্যুতে অনুশীলন করছে আনচেলত্তির দল। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত যুবভারতীর মূল মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ভিনিসিয়ুসরা। একই সময়ে ভারতের দলও ম্যাচের প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে।

ব্রাজিলের আগমন ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনও প্রস্তুত করা হয়েছে নতুনভাবে। মাঠের ঘাস, গ্যালারি, আসন, প্রবেশপথসহ বিভিন্ন অবকাঠামোর প্রস্তুতিতে বিশেষ নজর দেওয়া হয়েছে। ম্যাচের আগে দুই দলই নিজেদের কৌশল ও ছন্দ ঝালিয়ে নিতে ব্যস্ত।

কলকাতার সঙ্গে ব্রাজিলের ফুটবল-সম্পর্ক অবশ্য নতুন নয়। ভারতে আসার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৯৭৭ সালে পেলের কলকাতা সফরের স্মৃতি তুলে ধরেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। সেবার নিউইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিপক্ষে ইডেন গার্ডেন্সে খেলেছিলেন পেলে। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল, আর পেলে খেলেছিলেন ৩০ মিনিট।

প্রায় পাঁচ দশক পর আবারও ব্রাজিলের জাতীয় দল কলকাতায়। তাই ম্যাচের ২৪ ঘণ্টা আগেই শহরের ফুটবলপ্রেমীদের নজর এখন যুবভারতীর দিকে। শনিবারের অপেক্ষায় কলকাতা, সামনে ভারত-ব্রাজিলের লড়াই।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536