শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৭, ২ অক্টোবর ২০২৬

Google News
ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সাত আরোহী নিহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে উদ্ধারকারী দল। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536