শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় ২ কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৬, ২ অক্টোবর ২০২৬

আপডেট: ১১:৩৬, ২ অক্টোবর ২০২৬

Google News
জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় ২ কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

পবিত্র ওমরাহ পালন শেষে মদিনা থেকে আজ সকাল ৯ টা ১০ মিনিটে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৩৮ (ইএ ৩৩৮)-এর যাত্রীদের জমজমের পানি সরবরাহে অনাকাঙ্ক্ষিত সাময়িক অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দু’জন কর্মীর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, কন্টেইনার অফলোডিং ও পরিচালনগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো পানি পৌঁছাতে বিলম্ব ঘটে। 

অর্পিত দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেবার মান এবং জবাবদিহিতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ঘটনাটি নজরে আসামাত্রই সম্মানিত ওমরাহ হাজিদের সাময়িক দুর্ভোগ নিরসনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিজস্ব সংরক্ষিত স্টক থেকে দ্রুত জমজমের পানি বিতরণের ব্যবস্থা করে এবং পরবর্তীতে অপর কন্টেইনারটি দ্রুত শনাক্তপূর্বক সরবরাহ নিশ্চিত করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সম্মানিত যাত্রীদের নিরবচ্ছিন্ন ও সর্বোচ্চ মানের সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর অভ্যন্তরীণ তদারকি জোরদার করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536