সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

রোনালদো চাইলে দলে ফিরতে পারেন: পর্তুগাল কোচ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫, ৫ অক্টোবর ২০২৬

Google News
রোনালদো চাইলে দলে ফিরতে পারেন: পর্তুগাল কোচ

নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে বসে থাকার পর ডেনমার্কের বিপক্ষেও একাদশে থাকবেন না জানতে পেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার জন্য জাতীয় দলের দরজা খোলা রেখেছেন পর্তুগালের কোচ হোর্হে জেসুস। তবে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত রোনালদোকেই নিতে হবে বলে জানিয়েছেন এই কোচ।

রোববার (৪ অক্টোবর) রাতে নরওয়েকে ২–১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। ম্যাচ শেষে রোনালদোর ক্যাম্প ছাড়ার ঘটনা নিয়ে কথা বলেন কোচ জেসুস। তিনি বলেন, ‘তিনি (রোনালদো) চাইলে জাতীয় দলে ফিরবে। পরেরবার দল ঘোষণার আগে আমরা কথা বলতে পারি। তবে সিদ্ধান্তটা ক্রিসকেই নিতে হবে।

পর্তুগালের কোচ আরও বলেন, ‘ক্রিশ্চিয়ানোর জাতীয় দলের সময়টা সে যেভাবে চায়, সেভাবেই শেষ করা উচিত। সে কীভাবে শেষ করতে চায়, সেই সিদ্ধান্তও তার।’

বারের ব্যালন ডি’অরজয়ীকে পর্তুগালের কতটা প্রয়োজন, সেটিও আবার মনে করিয়ে দিয়ে জেসুস বলেন, ‘প্রথমবার দল ঘোষণার সময় আমি বলেছিলাম, “আমার তোমাকে দরকার, আমার তোমাকে দরকার। তুমি খেলো বা না খেলো, তোমাকে আমার কাছে থাকতে হবে।” এখনো আমি একই কথা বলছি।’

সৌদি আরবের ক্লাব আল নাসরে এক বছর রোনালদোর সঙ্গে কাজ করা জেসুস ২০২৬ বিশ্বকাপের পর পর্তুগালের দায়িত্ব নেন। এবারের ফিফা উইন্ডো দিয়ে শুরু হয়েছে দুজনের নতুন অধ্যায়। ওয়েলসের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশে রাখলেও নরওয়ের বিপক্ষে পরের ম্যাচে রোনালদোকে বেঞ্চে বসানো হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536