বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

পাঁচ দিনের ছুটি কাটিয়ে আজ থেকে ব্যাংক লেনদেন শুরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩০, ১৫ এপ্রিল ২০২৪

Google News
পাঁচ দিনের ছুটি কাটিয়ে আজ থেকে ব্যাংক লেনদেন শুরু

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ মিলিয়ে পাঁচ দিনের ছুটি কাটিয়ে আজ থেকে শুরু হচ্ছে ব্যাংক, বিমা, পুঁজিবাজার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো। সেইসঙ্গে অফিস-আদালতও খুলবে আজ। সোমবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় ব্যাংক খুলবে, লেনদেন চলবে বিকাল ৪টা পর্যন্ত।

টানা পাঁচদিন বন্ধ থাকার পর খুলছে দেশের দুই শেয়ারবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এদিন থেকে আবার স্বাভাবিক সময়ে ব্যাংকিং ও পুঁজিবাজারের লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, সোমবার থেকে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিট হবে পোস্ট ক্লোজিং। অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এবং সিএসইর ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

ঈদ উপলক্ষে বুধ, বৃহস্পতি ও শুক্রবার সরকারি ছুটি ছিল। ঈদের পর ১৩ এপ্রিল শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। আর গতকাল রোববার ছিল পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি। এভাবে ১০ থেকে ১৪ এপ্রিল টানা পাঁচ দিনের ছুটিতে ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ ছিল। তবে অনলাইনে ব্যাংকিং কার্যক্রম, এটিএম থেকে টাকা উত্তোলন, সিআরএমে টাকা জমা ইত্যাদি সেবা অব্যাহত ছিল।

সাধারণত রমজান মাসে রোজা রাখার সুবিধার্থে ব্যাংক লেনদেন ও খোলা রাখার সময়সূ‌চি পরিবর্তন করা হয়। এবারও রোজায় সব সরকারি-বেসরকারি ব্যাংক খোলা ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে লেনদেন হয় সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536