বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দফতরকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Google News
ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দফতরকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ

ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দফতরগুলোকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া, রাজধানীর সৌন্দর্য বর্ধন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে ধানমন্ডি লেকে নজরুল মঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডি ও গুলশান লেক সংক্রান্ত বিষয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা শেষে এমনটাই জানান ঢাকার দুই সিটি করপরেশনের প্রশাসক।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেছেন, ধানমন্ডি লেক এরিয়াকে আধুনিক রূপ দেয়া হবে। পাশাপাশি লেকের পাশে দুয়েকটি রেস্তোরাঁ ছাড়া বাকিগুলো সরিয়ে ফেলা হবে।

ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, বর্জ্য ব্যবস্থাপনা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে, আরো উন্নতি করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যবস্থা নিলে ঢাকার সিটি করপোরেশন প্রয়োজনে মতো সহযোগিতা করবে বলে এ সময় উল্লেখ করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536